যশোরের বেনাপোল সোনালী ব্যাংকের উত্তর পাশ থেকে বাহাদুরপুর সড়কের দেড় কিলোমিটার সড়কটি (পৌরসভার অন্তর্ভূক্ত) মেরামতের জন্য বছর খানেক আগে খুড়াখুড়ি করে রাখলেও মেরামত না হওয়ায় জনগনের চলাচলের ভোগান্তির শেষ নেই। এই দেড় কিলোমিটার সড়ক মেরামতের জন্য ৬ লাখ টাকা বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত টাকার কিয়দংশ ব্যয় করে খুড়াখুড়ি করে রুলার দিয়ে সমান করে দায় সেরেছে সংশ্লিষ্টরা।তবে পৌরসভা বলছে, রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পটি (আরইউটিডিপি) প্রায় ২৪০ কোটি টাকার চুক্তি হবে পৌর সভার সাথে। এ চুক্তি হওয়ার পর সকল প্রক্রিয়াধীন সড়কসহ অন্যান্য কাজ দ্রুত সংস্কার করা হবে।জানা গেছে, বেনাপোল বাজারের সোনালী ব্যাংকের সামনে দিয়ে চলে যাওয়া বাহাদুরপুর সড়কটির পাশে রয়েছে বেনাপোল প্রথম শ্রেণীর পৌরসভার কার্যালয়, মহিলা আলীয়া মাদ্রাসা, প্রাথমিক স্কুল, কিন্ডার গার্ডেন স্কুল, বেনাপোল ডিগ্রী কলেজসহ অসংখ্য বাড়িঘর। এই সড়কে প্রায় ৫০ হাজার লোক প্রতিদিন যাতায়াত করে থাকে। ছোট বড় মিলিয়ে কয়েকশ‘ যানবাহন চলাচল করে। কাঁদাপানি ও ধুলায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ পথচারীদের গায়ের পোষাক নস্ট হয়ে যাচ্ছে। স্কুল, মাদ্রাসা ও কলেজে উপস্থিতি কমে গেছে। সড়কটির দুই পাশের বাসিন্দাদের বাড়িঘর ধুলায় ঢেকে যাচ্ছে। রং করা বাড়িগুলো দেখলে মনে হয় পরিত্যক্ত কোন বাড়ি। সড়কটি চলাচলের জন্য অনুপযোগী থাকায় ২০২৪ সালের ৪ আগষ্ট বেনাপোল পৌর সভার বাজেট পাশ হয়। কিন্তুু ৫ আগষ্ট হাসিনা সরকারের পতন হলে জনপ্রতিনিধিও বাতিল হয়ে যায়। যার ফলে দীর্ঘদিন অতিবাহিত হলেও সড়কটি মেরামত করা হয়নি। এতে ছোট খাট পরিবহনসহ পথচারিদের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। বেনাপোল পৌরসভার এ সড়কটি মানুষ ও যানবাহন চলাচলের জন্য ৬ লাখ টাকা ব্যয় করে ওই খানা-গর্ত সমান করা হয়।বেনাপোল পৌরসভার প্রকৌশলী মোশাররফ হোসেন জানান, নতুন করে বরাদ্দ না হলে ওই সড়ক মেরামত করা সম্ভব না। এর পর বাজেট না থাকায় সড়কটি মেরামত সম্ভব হচ্ছে না। তবে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২৪০ কোটি টাকার রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিযাল ডেভেলপমেন্ট (আরইউটিডিপি) প্রকল্পটি বেনাপোল পৌর সভার প্রশাসকের সাথে চুক্তি করবে। এই প্রকল্পটি পাশ হয়ে গেলে পৌরসভার সকল প্রক্রিয়াধীন সড়কসহ অন্যান্য কাজ দ্রæত সংস্কার করা হবে।বেনাপোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান শান্তি বলেন, বেনাপোল কলেজে প্রায় ১২শ‘ ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে। এই সড়কটির করুণ হাল। সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে ছাত্র-ছাত্রীর উপস্থিতি সংখ্যা অনেক কমে গেছে। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় শতকরা ২৫ ভাগ শিক্ষার্থী কলেজে উপস্থিত হচ্ছে। এ সড়কে ইজিবাইক, রিক্সাভ্যান যেতে চান না। গেলেও দ্বিগুন ভাড়া দাবি করেন। এ কারণে অনেক অভিভাবক অতিরিক্ত ভাড়া দিয়ে ছেলে মেয়েকে কলেজে পাঠাতে চাচ্ছে না।বেনাপোল মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহিদুল ইসলাম বলেন, সড়কটি দীর্ঘদিন যাবত অব্যবস্থার মধ্যে পড়ে আছে। ছাত্রীরা ঠিকমত মাদ্রাসায় আসতে পারছে না। কাঁদা-পানি- ধুলায় তাদের ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে। দ্রæত সড়কটি মেরামতের দাবি জানান তিনি।শিক্ষাথীরা জানান, এই সড়কটি চলাচলের অনুপযোগী। আমাদের চলাচল করতে অনেক কষ্ট হয়। কোন যানবাহন এ সড়কে আসতে চায় না। যদিও আসে ভাড়া দ্বিগুন চায়। যœবাহনে উঠলে শরীরে ব্যাথা করে। এ কারণে আমরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারি না। এতে পড়াশুনায় ব্যাঘাত ঘটছে। গায়ে একটি পোষাক পড়ে আসলেও ব্যাগে করে আর একটি পোষাক নিয়ে আসতে হয়। পোষাকে হাত দেয়া যায় না। ধুলাবালিতে ভরে থাকে। গা হাত পা চুলকায়। প্রতিদিন স্কুল কলেজ থেকে বাড়ি গিয়ে জামা কাপড় ধুয়ে দিতে হয়।বেনাপোল পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. কাজী নাজিব হাসান বলেন, বেনাপোল পৌরসভায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটি খুব খারাপ ও খোড়াখুড়ির মধ্যে ছিল। আমি প্রশাসকের দায়িত্ব নিয়েছি ৬ মাস হলো। আমাদের দায়িত্ব নেওয়ার আগেই সড়কটি খারাপ ছিল। আমরা চেস্টা করছি সড়কটি দ্রæত সংস্কার করার জন্য। একটি প্রকল্প হাতে নিয়েছি। প্রকল্পটি স্থানীয় সরকার মন্ত্রনালয়ে (এলজিইডি) পাঠিয়েছি। এলজিইডি‘রও একটি প্রজেক্ট রয়েছে আরইউটিডিপি প্রকল্প। প্রকল্পটি অনুমোদন হয়েছে। কিন্তু টেন্ডার প্রক্রিয়া হয়নি। টেন্ডার প্রক্রিয়া হয়ে গেলে কাজ শুরু করা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কমিটি অনুমোদন
আমতলীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কমিটি অনুমোদন

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরগুনা জেলা শাখার আওতাধীন আমতলী উপজেলা শাখার এক বছরের Read more

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি
অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি এখন এ অঞ্চলে সক্রিয় হয়ে Read more

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের Read more

৫ আগস্টের মধ্যে জুলাই সনদ-ঘোষণাপত্র আদায় করা হবে: নাহিদ
৫ আগস্টের মধ্যে জুলাই সনদ-ঘোষণাপত্র আদায় করা হবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক Read more

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন ঢাকাস্থ স্পেন দূতাবাসের একজন সাংবাদিক প্রতিনিধি দল।বুধবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ 
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১২ কেজি রূপার গয়না জব্দ 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতে তৈরী ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রূপার গয়না উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন