ভারতে প্রবেশকালে নারীসহ তিনজন আটক করেছে বিজিবি। শুক্রবার (১৯ মার্চ) রাতে আটককৃতদের সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। তবে পেশাদার মানব পাচারকারী চক্রের মূল হোতা অধরাই রয়ে গেছে।আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ঝিগরওলা গ্রামের সুনীল সরকারের ছেলে মিঠুন সরকার, সহোদর জুটন সরকার, মিঠুনের স্ত্রী শায়িন্তি নম দাস।শুক্রবার রাতে ২৮-বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের ট্যাকেরঘাট বিওপির সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আটক ও বাংলাদেশ-ভারত সীমান্ত গ্রাম সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়ার রাজেন্দ্র দাসের ছেলে মানব পাচারকারী চক্রের মুল হোতা তমাল দাসকে পলাতক আসামি দেখিয়ে তাহিরপুর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিংল যাওয়ার পথে ২৮-বিজিবি ট্যাকেরঘাট বিওপির বিজিবি টহল দল বড়ছড়া সীমান্তের ১শ গজ বাংলাদেশ অভ্যন্তরে মিঠুন, তার সহোদর জুটন ও মিঠুনের স্ত্রী শায়িন্তিকে আটক করে।বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ভারতীয় মুদ্রায় ৩৫ হাজার রুপি নিয়ে সীমান্তের ওপারে ভারতীয় এক নারীর মাধ্যমে শিংল পৌঁছে দেওয়ার চুক্তি করেন তমাল। এরপর বিজিবির তৎপরতা লক্ষ্য করে তমাল ভারতীয় রুপি নিয়ে কৌশলে সটকে পড়েন।শনিবার (২১ মার্চ) স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানান, আওয়ামী সরকারের পতনের পর আওয়ামী লীগ কর্মী তমাল দাস সীমান্তের ওপারে মানবপাচারকারী চক্র গড়ে তোলেন। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশি নারী-পুরুষকে ভারতে পাচার করে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও বড়ছড়া সীমান্ত বাজার, নিজ বসতবাড়িতে প্রায়শই বিদেশি মদ, গাঁজা, ইয়াবার আসর বসাতেন তমাল দাস।অভিযুক্ত পলাতক আসামি তমাল দাস বলেন, আসলে মাদকের আসর নয়, বন্ধু বান্ধব বড়ছড়া বেড়াতে আসলে মাঝে মধ্যে সেবা দিতাম।মানব পাচার প্রসঙ্গে জানতে চাইলে তমাল বলেন, আটককৃতরা ভারতে কাজের সন্ধানে যেতে চাইলে আমি তাদেরকেও সহযোগিতা করতেই বড়ছড়ায় আসতে বলি, বিজিবি এভাবে লোকগুলোকে আটক করবে তা বুঝতে পারিনি।শনিবার সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক তমাল দাসকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক
আজ গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক

১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। চুক্তির Read more

পল্লী বিদ্যুতে ৮০৯ জনের গণ ছুটি ঘোষণা, শঙ্কায় ৬.৫ লাখ গ্রাহক
পল্লী বিদ্যুতে ৮০৯ জনের গণ ছুটি ঘোষণা, শঙ্কায় ৬.৫ লাখ গ্রাহক

চার দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন করায় চারজনকে সাময়িক বরখাস্থের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ৮০৯ জন কর্মকর্তা ও কর্মচারীর Read more

কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু

রাখাইন বর্ষবরণ উপলক্ষে কুয়াকাটায় রাখাইনদের জলকেলি অথবা রাখাইন ভাষায় ‘সাংগ্রাই’ উৎসবটি শুরু হয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩ টায় কেরানীপাড়া রাখাইন Read more

ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী’ বলে আখ্যায়িত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেন, ট্রাম্পের বার্তাগুলো বাস্তব পরিস্থিতির Read more

রাজবাড়ীতে সম্পত্তি বিক্রির পর মাকে তাড়িয়ে দিলো সন্তান ও বউ
রাজবাড়ীতে সম্পত্তি বিক্রির পর মাকে তাড়িয়ে দিলো সন্তান ও বউ

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামে নিজের গর্ভধারিণী মায়ের সম্পত্তি বিক্রি ও নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ Read more

টিভিতে আজকের খেলা (১৮ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৮ জুলাই, ২০২৫)

জিম্বাবুয়েতে চলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আজ মুখোমুখি জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড।ক্রিকেটত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজজিম্বাবুয়ে-নিউজিল্যান্ডবিকেল ৫টা, টি স্পোর্টসম্যাক্স সিক্সটি ক্রিকেটগ্র্যান্ড ক্যানিয়ন-মায়ামি ব্লেজসন্ধ্যা ৭টা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন