নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক এস. এম. আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি. এইচ. তোফাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টায় বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন এস.ও. রোড এলাকার নিজ বাসা থেকে এস. এম. আসলামের এবং আজিবপুর এলাকা থেকে টি. এইচ. তোফার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।এছাড়া আটককৃত টি. এইচ. তোফার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারার পাশাপাশি দণ্ডবিধির ৪৩৫ ধারায়ও মামলা রয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের ডিটেনশনের আদেশ পাওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হবে।আটক এস. এম. আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক হওয়ার পাশাপাশি থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, টি. এইচ. তোফা জেলা তরুণ দলের সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জহির জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর)
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর)

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এনসিএলে আছে দুটি ম্যাচ। এছাড়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ড শুরু Read more

শুরু হলো মাসব্যাপী পরিবেশ ও বৃক্ষমেলা
শুরু হলো মাসব্যাপী পরিবেশ ও বৃক্ষমেলা

‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৫’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫’ উদ্বোধন ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. Read more

ভোটার হলেন তারেক রহমান
ভোটার হলেন তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ১৯ নং ওয়ার্ডের ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার পর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) Read more

ইসরায়েলের বন্দরনগরীতে ইরানের ভয়াবহ হামলায় আহত ৩৩
ইসরায়েলের বন্দরনগরীতে ইরানের ভয়াবহ হামলায় আহত ৩৩

ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় শুক্রবার (২০ জুন) ইরানের হামলায় ৩৩ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে Read more

পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস

পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা Read more

সত্য প্রকাশে মানুষের আস্থা অর্জন করেছে সময়ের কণ্ঠস্বর
সত্য প্রকাশে মানুষের আস্থা অর্জন করেছে সময়ের কণ্ঠস্বর

হাঁটি হাঁটি পা পা করে অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর এক যুগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন