মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড়কে পরিচিত করার লক্ষ্যেই ৮৪ বছর ধরে দ্যাইনা ঘোড়দৌড় কমিটি এই আয়োজন করে আসছে। এ প্রতিযোগিতার পাশাপাশি ছিল হাঁড়িভাঙা, বালিশ খেলা ও সাইকেল চালানো প্রতিযোগিতা।দর্শনার্থীরা জানান, ঈদের দিনে এমন আয়োজন তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এবং পরিবার-পরিজন নিয়ে তারা দারুণ সময় কাটিয়েছেন। তারা প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এমন আয়োজন ধারাবাহিকভাবে চলুক, আমি সব ধরনের সহযোগিতা করব।এ সময় তিনি আরও বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এলাকায় মাদক চললে তা আপনাদের সন্তানদেরই ক্ষতি করবে, তাই সবাইকে সচেতন হতে হবে।তিনি সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যেন মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়া হয়।এ সময় প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের উন্নয়ন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।তিনি নিজ দলের নেতাকর্মীদেরও অন্যায় থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বলেন, তিনি নিজে যেমন অন্যায় করবেন না, তেমনি অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না। তিনি একটি সুন্দর ও উন্নত টাঙ্গাইল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির যা বলে তাই করে, নির্বাচনের আগে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম এক মাসের মধ্যেই পর্যায়ক্রমে সবই বাস্তবায়ন শুরু হয়েছে।অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী সায়মা পারভীন সিম্মি।দ্যাইনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা লাভলু মিয়া লাভু, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনও উপস্থিত ছিলেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগুনের পর আজ নামছে প্রথম কার্গো ফ্লাইট
আগুনের পর আজ নামছে প্রথম কার্গো ফ্লাইট

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের তিনদিন পার হলেও এখনো পুরোদমে সচল হয়নি কার্গো ব্যবস্থাপনা। কার্গো ভিলেজের সার্ভার অচল থাকায় আমদানি কার্যক্রম Read more

পটুয়াখালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সকাল দশটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া Read more

পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়
পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়

পদ্মা সেতুতে বৃহস্পতিবার (৫ জুন) রেকর্ড ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার টোল আদায় হয়েছে; যা এ যাবত কালের Read more

সহোদর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
সহোদর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় অপহরণের পর সহোদর ২ শিশুকে হত্যার ঘটনায় আলোচিত মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন Read more

নোয়াখালীতে বিজয় দিবসকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট ছাত্রশিবির সভাপতির
নোয়াখালীতে বিজয় দিবসকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট ছাত্রশিবির সভাপতির

নোয়াখালীতে মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিতর্কিত Read more

শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।সোমবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন