বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। দুপুর ২টায় জামিনের বিষয়ে শুনানি হবে।জামিন চাওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন- ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান খান রচি, সাইবার ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর পিপি নজরুল ইসলাম শামীম, মোরশেদ হোসেন শাহীন।আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন  বলেন, “আমি আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেছি। এ কারণে আমার বিরুদ্ধে এ মামলা দেওয়া হয়েছে। আমি মনে করি, এটা আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থি হয়েছে।” জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালে ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামীপন্থি ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ঢাকার  আদালতে মামলা করেন আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন ১১৫ জন। ৭ এপ্রিল অন্তর্বতী জামিনের মেয়াদ শেষ হবে। জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন তারা।মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সম্মুখ থেকে অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় ভুক্তভোগী আইনজীবী মামলা শুনানি শেষে করে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আসেন। তখন আসামি আনোয়ার শাহাদাৎ শাওন হেলমেট পরে পিস্তল দিয়ে হত্যার উদ্দেশ্যে তার ওপর গুলি তাক করেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেস সচিবের বিরুদ্ধে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
প্রেস সচিবের বিরুদ্ধে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

ভুয়া ফটোকার্ড ব্যবহার করে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ Read more

বিসিবি সভাপতির উপদেষ্টার পদ ছাড়লেন সামী
বিসিবি সভাপতির উপদেষ্টার পদ ছাড়লেন সামী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির নবনিযুক্ত উপদেষ্টা সৈয়দ আবিদ হোসাইন সামী এই দায়িত্ব পালনে আর আগ্রহী নন। সোমবার (৩০ জুন) Read more

ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ Read more

কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!
কর্ণফুলীর খালমুখ রুদ্ধ করে ইউসুফ-এসএস ট্রেডিংয়ের তাণ্ডব!

কর্ণফুলী নদীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাঝিরঘাট সংলগ্ন খালসংযোগস্থলে দখলদারিত্বের এক বেপরোয়া চিত্র সামনে এসেছে। বন্দর কর্তৃপক্ষের একাধিক নির্দেশনা, তদন্ত প্রতিবেদন এবং Read more

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে তার পছন্দের বিড়াল ‘জেবু’
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে তার পছন্দের বিড়াল ‘জেবু’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেশে ফিরেছে তার পছন্দের বিড়াল ‘জেবু’। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে Read more

গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বাড়ল
গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বাড়ল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনার পর জারিকৃত কারফিউর সময় আরও বাড়ানো হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন