জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের খুশি মুহূর্তেই পরিণত হলো শোকে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকালে এ দুর্ঘটনা ঘটে।জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিন শিশু হলো- দেওয়ানগঞ্জ থানার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং একই থানার ডাকাতিয়াপাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০)।প্রতি বছরই ঈদ উপলক্ষ্যে ওই ব্রিজে আশপাশে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারো ঈদের দিন বিকালে সেখানে প্রচুর মানুষ আসেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে।দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে ভটভটি উল্টে যুবক নিহত
জামালপুরে ভটভটি উল্টে যুবক নিহত

জামালপুরের বকশীগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাকিব মিয়া (১৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার Read more

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর Read more

মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার
মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার

মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দিনব্যাপী যাকাত কনফারেন্স। রাজধানীর প্যান প্যাসিফিক Read more

২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার
২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ Read more

সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিনিদের কাছে এ বিমান মাত্র ১৬টি ছিল। বিশেষ রাডার Read more

ফুলবাড়ীতে চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে কাউনের চাষ
ফুলবাড়ীতে চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে কাউনের চাষ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা-বারোমাসিয়ার চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী ফসল কাউনের চাষাবাদ। এই ফসল রক্ষার্থে প্রায় ১৫ বছর পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন