হিজরি নববর্ষের শুরুতেই পরিবর্তন করা হবে পবিত্র কাবার গিলাফ। ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে বাদশাহ সালমানের পক্ষ থেকে উপহার হিসেবে কাবার গিলাফ হস্তান্তর করা হয়েছে। এবার পবিত্র কাবার গিলাফ পরিবর্তন হবে বুধবার (২৫ জুন ২০২৫ ও ১ মহররম ১৪৪৭ হিজরি) রাতে।আরব নিউজের খবরে বলা হয়েছে, হিজরি নববর্ষের প্রথম দিন এশার নামাজের পর কাবার গিলাফ পরিবর্তন করা হবে। এর আগে একটি সুসজ্জিত বিশেষ ট্রাকে করে গিলাফ কাবা প্রাঙ্গণে আনা হবে। গিলাফ পরিবর্তনের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাবা ঘিরে রাখেন।কাবার গিলাফকে কিসওয়া বলা হয়। প্রতি বছর কাবা শরিফের ওপর থাকা রেশমি কাপড় (গিলাফ) পরিবর্তন করা হয় অত্যন্ত নিখুঁত পরিকল্পনা অনুযায়ী।শুরু থেকে শেষ পর্যন্ত এই পবিত্র রীতি সম্পন্ন করতে ও প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করতে বহু অভিজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করেন।কাবার গিলাফ পরিবর্তনের দৃশ্য ‘মক্কা লাইভ চ্যানেল’-এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।ইসলামের প্রথম যুগ থেকে প্রায় দেড় হাজার বছর ধরে জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত দিবসে কাবাঘরের গিলাফ পরিবর্তনের রীতি ছিল। ২০২২ সাল মোতাবেক ১৪৪৪ হিজরি থেকে কাবার গিলাফ পরিবর্তনের সময়সূচিতে পরিবর্তন করে সৌদি সরকার। তখন থেকে হিজরি নববর্ষকে স্মরণীয় করে রাখতে মহররমের প্রথম রাতে গিলাফ পরিবর্তন করা হয়।পবিত্র কাবার গিলাফ মূলত চারটি কাপড়ের টুকরো এবং দরজার একটি অংশ থাকে। নতুন কাপড়ের টুকরোগুলো ওপরের দিকে তুলে পুরনো কাপড়ের টুকরোগুলো ধীরে ধীরে নিচে নামিয়ে দেওয়া হয়।৬৫৮ বর্গমিটারের গিলাফটি তৈরিতে ৬৭০ কেজি কালো রেশম ব্যবহার করা হয়। ৪৭টি কাপড়ের টুকরা দিয়ে পুরো গিলাফ সেলাই করা হয়। ১৬ মিটার দৈর্ঘ্যের বিশ্বের সর্ববৃহৎ সেলাই মেশিনে করা হয় এসব কাজ। কারুকার্যের অনেক কাজ হাতে করা হয়। কাপড়ের ভিন্ন ভিন্ন পাঁচটি অংশ একত্রে সেলাই করা হয় এবং তামার রিং দিয়ে গোড়ায় স্থির করা হয়।২১ ক্যারেটের ১২০ কেজি স্বর্ণ ও ১০০ কেজি রুপার সুতা দিয়ে সেই কাপড়ে লেখা হয় পবিত্র কোরআনের আয়াত ও আল্লাহর গুণবাচক নাম। গিলাফের সব কাজ শেষ করতে ছয় থেকে আট মাস সময় লাগে। সব মিলিয়ে ৮৫০ কেজি ওজনের এই গিলাফ তৈরিতে ব্যয় হয় ২৫ মিলিয়ন সৌদি রিয়াল বা সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার। এই গিলাফকে বিশ্বের ব্যয়বহুল কাপড় বলে মনে করা হয়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেলেদের হক মারলে হাশরের ময়দানে দায়ী হবেন: নুরুল ইসলাম নয়ন
জেলেদের হক মারলে হাশরের ময়দানে দায়ী হবেন: নুরুল ইসলাম নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'আমাদের জেলে ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ Read more

মানব পাচারে জড়িত চক্রের মূলহোতা আব্দুল গ্রেপ্তার
মানব পাচারে জড়িত চক্রের মূলহোতা আব্দুল গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের বহু সংখ্যক মামলার পলাতক আসামি মানব পাচারে জড়িত চক্রের অন্যতম এক মুলহোতাকে পুলিশ সদস্যরা আটক করতে সক্ষম হয়েছে।শীর্ষ Read more

উখিয়ায় রোহিঙ্গা চালকের দৌরাত্ম্যে সড়কজুড়ে বিশৃঙ্খলা
উখিয়ায় রোহিঙ্গা চালকের দৌরাত্ম্যে সড়কজুড়ে বিশৃঙ্খলা

কক্সবাজারের উখিয়ায় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সড়কে শৃঙ্খলা হীনতা। ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ও লাইসেন্সবিহীন রোহিঙ্গা চালক, আর যত্রতত্র পার্কিংয়ের Read more

বিওএ কাউন্সিলর তালিকায় নেই বাফুফে
বিওএ কাউন্সিলর তালিকায় নেই বাফুফে

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য কাউন্সিলরদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে তালিকায় জায়গা হয়নি বাংলাদেশ ফুটবল Read more

১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে জাহাজডুবি, ৩ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ
১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে জাহাজডুবি, ৩ দিনেও শুরু হয়নি উদ্ধার কাজ

ভোলা সদর উপজেলার সংলগ্ন মেঘনা নদীতে ১৫ কোটি টাকার কাঁচামাল নিয়ে সিরামিক কাঁচামালবাহী কোস্টার জাহাজ এমভি রেক্সগ্লোরি-১ ডুবে যাওয়ার ৩ Read more

জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে পাটের দাম কিছুটা বেশি হলেও পর্যাপ্ত বৃষ্টিতে পাট পচাতে ঝামেলা না হওয়ার কারণে স্বস্তিতে রয়েছেন পাট চাষিরা। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন