চলতি এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে দুই ম্যাচে বাজেভাবে হেরেছে পাকিস্তান। তাছাড়া ভারতের বিপক্ষে সবশেষ ৭ ম্যাচে জয়হীন পাকিস্তান। দুই দেশের ক্রিকেট ইতিহাসে জয়ের টানা এ ধারাবাহিকতা আগে আর দেখা যায়নি। ভারতের বিপক্ষে এমন লজ্জাজনক পরিস্থিতির জন্য দেশটির ক্রিকেট প্রশাসন ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের দুষলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। এ নিয়ে ব্যাঙ্গাত্মক সমালোচনাও করেছেন তিনি।  ইমরান খানের বোন আলিমা খান সোমবার সাংবাদিকদের জানান, তিনি যখন তার ভাইকে পাকিস্তানের টানা হারের খবর দেন, তখন ইমরান খান বলেন, ‘ভারতের বিপক্ষে জিততে হলে আর্মি চিফ জেনারেল আসিম মুনির আর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ওপেনার হয়ে নামুক।আর আম্পায়ার হোক সাবেক প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসা আর প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকুক ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরফরাজ ডোগার। ’ইমরান খান অভিযোগ করেন, মোহসিন নাকভি তার ‘অযোগ্যতা ও স্বজনপ্রীতির মাধ্যমে’ পাকিস্তানি ক্রিকেটকে ধ্বংস করেছেন। পাশাপাশি তিনি দাবি করেন, ফেব্রুয়ারি ২০২৪ সালের সাধারণ নির্বাচনে কাজী ফায়েজ ঈসা ও নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে ব্যবহার করে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ম্যান্ডেট কেড়ে নেওয়া হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা
ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা

ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত আমেরিকার একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। ৫১ বছর বয়সী অ্যান্ডরি Read more

সিলেট থেকে ঢাকার উদ্দেশে তারেক রহমান
সিলেট থেকে ঢাকার উদ্দেশে তারেক রহমান

সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে Read more

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।আজ রবিবার Read more

গণপিটুনিতে নিহত সেই রুপলালের মেয়ের বিয়ে আজ
গণপিটুনিতে নিহত সেই রুপলালের মেয়ের বিয়ে আজ

মেয়ে নুপুরের বিয়ের দিন তারিখ ঠিক করতে গিয়েই নিহত হন রংপুরের তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার Read more

বরিশালে হাটে পশু আছে, নেই ক্রেতা!
বরিশালে হাটে পশু আছে, নেই ক্রেতা!

ঈদ উল আযহার (কোরবানির) বাকি আর মাত্র দুইদিন। তবে এখনো বরিশালের গরুর হাটে বেচাকেনা জমে উঠেনি। ক্রেতা-বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের Read more

পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ
পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ

পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনের পেছনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন