কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা।মঙ্গলবার (২৪ জুন) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, এই জঘন্য লঙ্ঘনের জবাব দেওয়ার অধিকার কাতার সংরক্ষণ করে।এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতেরাভানচি মঙ্গলবার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফির সঙ্গে ফোনালাপ করেছেন। এ সময় তিনি কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে এটি সহায়তা করেছে।তাখতেরাভানচি জানান, সুসম্পর্ক ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইরান কাতারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে দৃঢ় প্রতিজ্ঞ।এর আগে ইরান কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ এটি। তাখতরাভানচি বলেন, ইরান দুই দেশের মধ্যে সুসম্পর্ক এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক অব্যাহত রাখতে এবং জোরদার করতে দৃঢ়প্রতিজ্ঞ।এর আগে ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ ছাড়া এক্সিওস নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অ্যারাবিক নিউজও কাতারে মার্কিন বিমানঘাঁটিতে হামলার খবরটি প্রকাশ করেছে।অন্যদিকে, ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দোহায় অবস্থিত আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, কাতারের আমেরিকার আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়…
ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়…

প্রিয়জনের সঙ্গে ঈদ উপভোগ করতে অনেকেই গ্রামের বাড়িতে রওনা দেবেন। দীর্ঘ এ ভ্রমণে যদি আপনার কিংবা পরিবারের কারো গাড়িতে উঠলেই Read more

ময়মনসিংহ সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা
ময়মনসিংহ সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা

ময়মনসিংহে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহন থেকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা Read more

ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নারীর মৃত্যু
ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নারীর মৃত্যু

যশোরে ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) জেলা পরিষদের মেইন গেটের সামনের Read more

এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স
এবার সাংবাদিক হত্যায় ইসরায়েলের কাছে জবাব চাইল এমপি ও রয়টার্স

গত মাসে গাজায় নাসের হাসপাতালের ওপর হামলায় নিজ নিজ সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরাইলের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Read more

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

রসায়নবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর রসায়নে নোবেল জিতেছেন ৩ বিজ্ঞানী। বুধবার (০৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন