জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় একযোগে ৩৯ জন আসামিকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ রবিবার (২০ জুলাই) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।আসামিদের মধ্যে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হকসহ ১৪ জন এবং কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক পরিচালক জিয়াউল আহসানসহ অপর ১৪ জনকে আদালতে আনা হয়। অন্যদিকে, কাশিমপুরে কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে হাজির করা হয়।এছাড়া সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ৯ মন্ত্রী, এমপি বদি ও পুলিশ কর্মকর্তা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট সাত মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয় সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের। তবে প্রসিকিউশন বলছে, তদন্ত শেষ না হওয়ায় সব মামলাতেই সময় আবেদন করা হবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা শফি আলম গ্রেপ্তার
কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা শফি আলম গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আওয়ামী লীগের নেতা শফি আলম (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলার জুলধা Read more

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর
নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর

বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে ৮০০-৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। সেখান থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন Read more

অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী
অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী

অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা নবম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রী (১৪)। ঘটনা তদন্তে শুক্রবার সন্ধ্যায় এএসপি (আমতলী-তালতলী) সার্কেল মোঃ Read more

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত আটক
ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত আটক

ভোলায় ১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।রবিবার (২৭ জুলাই) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা Read more

প্রথম ‘বিটকয়েন রিজার্ভ’ গঠনের ঘোষণা পাকিস্তানের
প্রথম ‘বিটকয়েন রিজার্ভ’ গঠনের ঘোষণা পাকিস্তানের

পাকিস্তান ‍সম্প্রতি অর্থনৈতিক ও প্রযুক্তিগত রূপান্তরের পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার দেশটির ইতিহাসে প্রথম কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা Read more

জীবননগরে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা
জীবননগরে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন