জন্মসনদ ও সার্টিফিকেট জালিয়াতি করে অধ্যক্ষ হওয়াসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (২৪শে জুন) দুপুরে দুদকের কুষ্টিয়া অফিসের একটি টিম এ অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনা করেন দুদকের কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক মাইদুর রহমান।দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, ‘আমরা কমিশনের অনুমতি সাপেক্ষে এখানে এসেছি। মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে জন্মসনদ ও সার্টিফিকেট জালিয়াতি করে অধ্যক্ষ পদে নিয়োগ লাভ এবং সরকারি বেতন-ভাতার অর্থ আত্মসাৎ করেছেন এই মর্মে একটি অভিযোগ রয়েছে। আমরা অভিযানে এসেছি কিন্তু দুঃখের বিষয় অধ্যক্ষ ছুটিতে আছেন। আমরা ওনার কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছি। কাগজপত্র পেলে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’তিনি আরও বলেন, ‘এছাড়াও এই কলেজের যে সকল দোকান ও পুকুর লিজ নেওয়া আছে সে বিষয়ে বিল ভাউচার চেয়েছি কিন্তু তৎক্ষণাৎ কোন কাগজপত্র দেখাতে পারেননি। তারা কাগজপত্র পরে আমাদের কাছে সরবরাহ করবে বলে জানিয়েছে। আমরা প্রাথমিকভাবে কাগজপত্র চেয়েছি, কাগজপত্র পেলে আমরা তা পর্যালোচনা করে কমিশন বরাবর রেকর্ড দাখিল করব।’এ বিষয়ে গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম বলেন, ‘এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই। বিভিন্ন অভিযোগ তুলে আমাকে হেনস্থা করা হচ্ছে। তাছাড়া আমার প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় ম্যানগ্রোভ বন দখল করে মৎস্য ঘের নির্মাণ  
বরগুনায় ম্যানগ্রোভ বন দখল করে মৎস্য ঘের নির্মাণ  

দেশের দূর্যোগপ্রবণ জেলাগুলোর অন্যতম বরগুনা। ঝড়-জলোচ্ছ্বাসে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় এ জেলার বাসিন্দারা। ঘূর্ণিঝড়সহ নানান প্রাকৃতিক দুর্যোগে উপকূলের রক্ষাকবচ Read more

আওয়ামী লীগ সন্ত্রাসী-বর্বর রাজনৈতিক দল : দুদু
আওয়ামী লীগ সন্ত্রাসী-বর্বর রাজনৈতিক দল : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসী এবং বর্বর রাজনৈতিক দল। পৃথিবীর যত বড় শক্তিই আওয়ামী লীগকে সমর্থন Read more

যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত
যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ভুলের কারণে যাত্রী রেখে চলে গেল চট্টলা এক্সপ্রেস ট্রেন। এতে করে শত শত যাত্রীদের Read more

মহাসড়কে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতার
মহাসড়কে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানার ওভারব্রিজ এলাকায় মহাসড়কে প্রকাশ্যে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সাত ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ Read more

আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি
আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন