বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই সঙ্গে সংকট বিস্তার রোধে জরুরি কূটনৈতিক প্রচেষ্টার আহ্বানও জানিয়েছেন তিনি। ইসরাইল-ইরান হামলা পাল্টা হামলার মধ্যে বুধবার (১৮ জুন) এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।ইরানে গত ছয় দিন ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। হামলায় ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করছে দেশটির সামরিক বাহিনী। এসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার চেষ্টার পাশাপাশি পাল্টা ইসরাইলে হামলা চালাচ্ছে ইরান। এর মধ্যে ইসরাইলের পক্ষ নিয়ে ইরানকে হুমকি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র।এমন পরিস্থিতিতে বুধবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগ দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেখানে এক বক্তব্যে ইরান-ইসরাইল সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারা (ইসরাইল) ইরানের পারমাণবিক অবকাঠামো ও শান্তিপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। আমি সামরিক স্থাপনাগুলোর কথা বলছি না, বিশেষ করে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ উন্নয়নের সাথে সম্পর্কিত স্থাপনাগুলোর কথা বলছি।’পরিস্থিতিকে বিপজ্জনকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কাছাকাছি মন্তব্য করে তিনি বলেন, ‘এটা একটি ভয়ানক, রাক্ষসী খেলা যা অনেকেই বলছেন, অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এটাই ভয়াবহতা – এটি সম্পূর্ণরূপে অনুমানযোগ্য। বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে।’উত্তেজনা সত্ত্বেও এই রুশ কর্মকর্তা জোর দিয়ে বলেন, কূটনীতি এখনও সম্ভব। তার কথায়, ‘কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা সর্বদা থাকে।’এদিকে ইরানে আগ্রাসন চালাতে ইসরাইলকে সরাসরি সামরিক সহায়তা দেয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। বুধবার (১৮ জুন) এক বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরাইলকে সরাসরি সামরিক সহায়তা দেয় তাহলে তা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে সম্পূর্ণ অস্থিতিশীল করতে পারে। মস্কো ইসরাইল ও ইরান উভয়ের সাথেই যোগাযোগ রাখছে বলেও জানান রিয়াবকভ।ইসরাইল-ইরান সংকটের দ্রুত অবসান চেয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফোনালাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।রাশিয়ার রাষ্টীয় বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুই নেতা চলমান সংকট নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পুতিন জানিয়েছেন, এই সংকটে মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত। এ বিষয়ে অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে হওয়া তার আলোচনার অগ্রগতিও আমিরাতি নেতাকে জানিয়েছেন তিনি।তথ্যসূত্র: ইয়েনি সাফাক, রয়টার্স ও আল জাজিরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ট্রাফিক সচেতনতা বাড়াতে পুলিশের সাউন্ড সিস্টেম উদ্বোধন
জীবননগরে ট্রাফিক সচেতনতা বাড়াতে পুলিশের সাউন্ড সিস্টেম উদ্বোধন

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের জন্য জীবননগর থানা পুলিশের উদ্যোগে বাসস্ট্যান্ড চত্বরে ট্রাফিক সাউন্ড সিস্টেমের উদ্বোধন Read more

মুন্সিগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
মুন্সিগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান (২২) নামের এক যুবক নিহত হয়েছে।রবিবার (০২ Read more

গৌরনদীতে ভ্যানচালক হত্যার প্রতিবাদে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ
গৌরনদীতে ভ্যানচালক হত্যার প্রতিবাদে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

গৌরনদীতে রাতের আঁধারে এক ভ্যানচালককে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) Read more

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাৎ করার অভিযোগ
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাৎ করার অভিযোগ

মেহেরপুরের গাংনীর কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের বিরুদ্ধে দুস্থ অসহায়দের চাল আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। ঈদুল ফিতরে অসচ্ছল দুস্থ ও Read more

১৫৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ডিএনসিসির
১৫৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত তিন ক্যাটাগরির ১৫৮ পদে জনবল নিয়োগের জন্য ফের বুধবার (১৬ এপ্রিল) বিজ্ঞপ্তি প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন