মাদারীপুরের শিবচর উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় দবির মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর এলাকার মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দবির মুন্সি ওই এলাকার মৃত রুপাই মুন্সির ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ শেষ করে রাস্তা পার হচ্ছিলেন দবির মুন্সি। এ সময় দ্রুতগতির দুটি মোটরসাইকেল এসে পড়ে। একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে গেলেও অপরটি সরাসরি ধাক্কা দেয় তাকে। এতে তিনি সড়কে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, যে মোটরসাইকেলটি ধাক্কা দেয়, সেটির কোনো নিবন্ধন ছিল না এবং চালকের ড্রাইভিং লাইসেন্সও ছিল না বলে ধারণা করা হচ্ছে।শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, “বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহটি থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা
রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে Read more

আওয়ামী লীগকেই মানুষ এখন রাজাকার মনে করে: উপদেষ্টা ফারুকী
আওয়ামী লীগকেই মানুষ এখন রাজাকার মনে করে: উপদেষ্টা ফারুকী

মানুষ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে Read more

মৃত্যুর ১১ দিন পর নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় ইতালি প্রবাসী
মৃত্যুর ১১ দিন পর নিজ গ্রামের মাটিতে চিরনিদ্রায় ইতালি প্রবাসী

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন জীবিকার সন্ধানে সুদূর ইতালিতে পাড়ি জমানো প্রবাসী মো. আলী আজগর মন্টু। কিন্তু প্রবাসে তার জীবনাবসান Read more

শীতের দাপটে থমকে গেছে দিনাজপুরের সড়ক-হাটবাজার
শীতের দাপটে থমকে গেছে দিনাজপুরের সড়ক-হাটবাজার

শীতের ধাপটে কুয়াশার চাদরের আড়ালে ঘুমিয়ে আছে উত্তরের জেলা দিনাজপুর। বাতাসে হিমেল ছোঁয়া আর ঘন কুয়াশায় রাস্তা-ঘাট, হাটবাজার, সবকিছু যেন শীতের স্থবির Read more

সচিবালয়ে চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও বিক্ষোভ
সচিবালয়ে চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও বিক্ষোভ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন