ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্রিকেটে অবিশ্বাস্য একটি ম্যাচ হয়ে গেল। যেখানে প্রতিপক্ষের দেয়া ৪২৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ রানে অলআউট হয়েছে অন্য দল। মিডলসেক্স কাউন্টি লিগে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ ৪২৪ রানে রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে হারায়।এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন নর্থ লন্ডনের ব্যাটাররা। তবে অবাক করা হলেও সত্যি, বিশাল রান গড়ার পথে নর্থ লন্ডনের কেবল একজন ব্যাটারই ফিফটি স্পর্শ করতে পারেন। যেখানে ড্যান সিমন্স একাই ১৪০ রানের ইনিংস খেলেন। আর পরের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক জাক লেউইট (৪৩) ও নাবিল আব্রাহামস (৪২)।ব্যাক্তিগত ১ রানে আউট হন সেঞ্চুরি হাঁকানো সিমন্সের সঙ্গে ওপেন করতে নামা গ্ল্যাডউইন। তবে দলটির হয়ে ব্যাটিংয়ে নামা বাকি সবাই স্পর্শ করেন দুই অঙ্ক।পরে চারশ ছাড়ানো রানের লক্ষ্য তাড়ায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে রিচমন্ডের ব্যাটিং। ৫.৪ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। দলটির করা ২ রানের একটি আসে ওয়াইড থেকে।এদিকে নর্থ লন্ডনের কেবল দুইজনের বোলিং করতে হয়। ম্যাট রসন ৩ ওভারে কোনো রান দিয়ে নেন ৫ উইকেট। আর টম স্পাউটন ২.৪ ওভারে ২ রান দিয়ে নেন ৩ উইকেট।নর্থ লন্ডন এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে। আর ৯ দলের টেবিলে ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রিচমন্ড।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথম ‘বিটকয়েন রিজার্ভ’ গঠনের ঘোষণা পাকিস্তানের
প্রথম ‘বিটকয়েন রিজার্ভ’ গঠনের ঘোষণা পাকিস্তানের

পাকিস্তান ‍সম্প্রতি অর্থনৈতিক ও প্রযুক্তিগত রূপান্তরের পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার দেশটির ইতিহাসে প্রথম কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা Read more

মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী আটক
মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় পলী বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী গ্রামে Read more

খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার Read more

দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা
দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনসহ তিন দফা দাবি আদায়ের পর অনশন ভেঙেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত Read more

ফ্লোটিলা আটকে দেওয়ায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করল বেলজিয়াম
ফ্লোটিলা আটকে দেওয়ায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করল বেলজিয়াম

অবরুদ্ধ গাজা অভিমুখী নৌবহর (গ্লোবাল সুমুদ ফ্লোটিলা) আটকে দেওয়ার ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাকসিম Read more

মনোনয়নপত্র বাছাইয়ে চলছে শেষ দিনের আপিল শুনানি
মনোনয়নপত্র বাছাইয়ে চলছে শেষ দিনের আপিল শুনানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রির্টানিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানির শেষ দিন আজ রবিবার (১৮ জানুয়ারি)।এদিন সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন