ফিফা ক্লাব বিশ্বকাপে ‘সি গ্রুপের’ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেনফিকা। তবে ম্যাচ হারলেও টেবিলের দ্বিতীয় স্থানে থেকে নক আউট নিশ্চিত করেছে ভিনসেন্ট কম্পানির দল। মঙ্গলবার (২৪ জুন) রাতে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। ম্যাচে স্বাভাবিকভাবেই আধিপত্য ছিল বাভারিয়ানদের। ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় জার্মান জায়ান্টরা। তবে এতো চেষ্টায় একবারও বল জালে জড়াতে পারেনি থমাল মুলাররা। উল্টো ম্যাচে মাত্র ২৭ শতাংশ বল দখলে রেখেই একটি গোল আদায় করে নেয় বেনফিকা। ম্যাচের ১৩ মিনিটে আন্দ্রেয়াসের গোলে এগিয়ে যায় পর্তুগিজ ক্লাবটি। পুরো ম্যাচে একাধিক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বায়ার্ন। এই জয়ে ৩ ম্যাচ শেষে পর্তুগিজ ক্লাবটির পয়েন্ট ৭। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পা রেখেছে বায়ার্ন।এদিকে ‘সি গ্রুপের’ অন্য ম্যাচে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়সকে একপ্রকার বোকা বানিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি। ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে বায়ার্ন এবং বেনফিকার কাছে ১৬ গোল খাওয়া অকল্যান্ড এদিন বোকা জুনিয়রসকে রুখে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশভিল স্টেডিয়ামে ১-১ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বোকা জুনিয়রসকে। এদিন পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে ৪১টি শট নিয়েছে আর্জেন্টাইন ক্লাবটি। যার ১০টি ছিল আবার গোল অভিমুখে। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। গোল এসেছে কেবল একটিই তাও আত্মঘাতী।অন্যদিকে, অকল্যান্ড সিটি মাত্র ৩টি শট নিয়ে একটি গোল  করেছে। তাদের ডিফেন্ডার ও পেশায় স্কুলশিক্ষক ক্রিশ্চিয়ান থমাস গ্রে হেডে গোলটি করেন ম্যাচের ৫২ মিনিটে, কর্নার থেকে। তার ওই গোলেই ড্র নিশ্চিত করে অকল্যান্ড, আর বিদায় নিশ্চিত হয় ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে খরচের জন্য বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী
নির্বাচনে খরচের জন্য বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে বিএনপির ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে ছিল সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওই নির্বাচনী Read more

চকরিয়ায় তিন ডাকাত আটক
চকরিয়ায় তিন ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর রোডে ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাতকে আটক করেছে থানাপুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত থেকে  মঙ্গলবার (৪ Read more

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিতে বললো বিসিসিআই
আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিতে বললো বিসিসিআই

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইরাইডার্স। তবে ভারতের Read more

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬, হাতবোমাসহ বিপুল অস্ত্র উদ্ধার
রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬, হাতবোমাসহ বিপুল অস্ত্র উদ্ধার

রাজধানীর আদাবরে যৌথ অভিযান চালিয়ে ‘কাবজি কাটা আনোয়ার’ গ্রুপের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে অভিযানে হাতবোমাসহ বিপুল Read more

ইরানের ভয়াবহ হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা
ইরানের ভয়াবহ হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী অস্ত্রের ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবারের (২৮ মার্চ) এই হামলায় ডিপোটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন