নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ দরজা ভেঙে হাবিবুল্লাহ শিপলু (৩৫), তাঁর স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) এবং তাঁদের ছেলে আফরান (০৪)-এর মরদেহ উদ্ধার করে।হাবিবুল্লাহ শিপলু নারায়ণগঞ্জে ফলের একটি আড়তে কাজ করতেন। এর আগে তিনি রমজান নামের এক ব্যক্তির সমবায় সমিতিতে কাজ করতেন। রমজান গ্রাহকদের বিপুল অর্থ আত্মসাৎ করে পালিয়ে যান। এর ফলে দায়ের হওয়া এক মামলার আসামি ছিলেন শিপলু। শিপলু কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকার বাসিন্দা। বাবুরাইলের ওই ফ্ল্যাটে স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি ভাড়া থাকতেন।আজ শিপলুর সঙ্গে যোগাযোগ করতে না পেরে ও ভেতর থেকে কেউ দরজা না খোলায় শিপলুর পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, নিহত শিপলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সমিতির মালিক প্রতারক রমজান মিয়া গ্রাহকদের প্রায় ৪ কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। মামলায় প্রতারক রমজানের সঙ্গে তাকেও আসামি করা হয়। এরপর থেকে গ্রাহকরা তাকে টাকার জন্য প্রায় সময়ই চাপ দিতেন। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে চাপ সইতে না পেরে রোববার রাতের যেকোনো সময় স্ত্রী-পুত্রকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে আমরা ধারণা করছি।এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্পের আঘাত
গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্পের আঘাত

গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে দেশটিতে একের পর এক এই ভূমিকম্প আঘাত হানে।বুধবার (৯ জুলাই) এক Read more

বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছে: জোনায়েদ সাকি
বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছে: জোনায়েদ সাকি

বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ কায়েম করেছে, তারাও সংগঠিত হয়ে বাংলাদেশে কীভাবে চলবে, ঠিক করে Read more

দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের
দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের

কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৬ অক্টোবর) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার Read more

আপিলেও রেহাই মিলল না চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন
আপিলেও রেহাই মিলল না চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে Read more

উখিয়া সীমান্তে কোটি টাকার ইয়াবা উদ্ধার
উখিয়া সীমান্তে কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪-বিজিবি)। বৃহস্পতিবার (১৪ Read more

১২০টি স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হলো বনের জমি
১২০টি স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হলো বনের জমি

গাজীপুর সদর উপজেলায় সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন