এশিয়া কাপের শুরুটা জয়ে রাঙালেও দ্বিতীয় ম্যাচের আগেই বড় ধাক্কা খেল আফগানিস্তান। দলের অভিজ্ঞ পেসার নাভিন উল হক ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন। আগামীকাল (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এমন দুঃসংবাদ নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।সোমবার এসিবি এক অফিসিয়াল বিবৃতিতে জানায়, নাভিনের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আবদুল্লাহ আহমেদজাইকে। সম্প্রতি শারজায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় তার।২৫ বছর বয়সী নাভিন উল হক চলতি বছরের শুরুতে কাঁধে অস্ত্রোপচার করান। এরপর লম্বা পুনর্বাসন শেষে তিনি অনুশীলনে ফিরলেও জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। এশিয়া কাপেই মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। তবে হংকংয়ের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ম্যাচে একাদশে জায়গা পাননি, এবং পরবর্তীতে মেডিকেল টিমের পর্যবেক্ষণে ছিলেন।পুরোপুরি ফিট না হওয়ায় তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। আফগান বোর্ড জানিয়েছে, নাভিন এখন তাদের মেডিকেল ইউনিটের তত্ত্বাবধানে থাকবেন, এবং তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৯৪ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আরও কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে রশিদ খানের দলের জন্য। বিশেষ করে, নাভিনের অভিজ্ঞতা এবং বোলিং দক্ষতা মিস করবে দলটি। এখন দেখার বিষয়, তরুণ আহমেদজাই কীভাবে এই ঘাটতি পূরণ করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই ওভারে দুই উইকেট নিল বাংলাদেশ
দুই ওভারে দুই উইকেট নিল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে টস হেরে বোলিং করতে নেমে প্রথম দুই ওভারে দুই উইকেট নিয়েছে বাংলাদেশ। প্রথম Read more

দাউদকান্দি মডেল থানার ছাদ ধসে পুলিশ সদস্য আহত
দাউদকান্দি মডেল থানার ছাদ ধসে পুলিশ সদস্য আহত

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ছাদের প্লাস্টার ধসে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (০২ মে) রাত পৌনে ১০টার দিকে এ Read more

যুদ্ধের ইতি টানতে ট্রাম্পের সঙ্গে বসছেন জেলেনস্কি
যুদ্ধের ইতি টানতে ট্রাম্পের সঙ্গে বসছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠক করবেন, যেখানে রাশিয়ার যুদ্ধ শেষ করার Read more

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী সংসদে থেকেই সরকারের বিরোধিতা করবে বলে জানিয়েছেন দলের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ Read more

জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হবে। ত্রয়োদশ Read more

ডা. জাহেদুল ইসলামের নেতৃত্বে নতুন ভালুকা গড়ার প্রত্যয়
ডা. জাহেদুল ইসলামের নেতৃত্বে নতুন ভালুকা গড়ার প্রত্যয়

ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন ডা. জাহেদুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন