সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূগাপুজায় আমাদের বিশেষ টহল জোরদার করা হয়েছে, এছাড়াও আমাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেটের সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।  তিনি আরও জানান, শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার জন্য বিভিন্ন উপজেলায় একজন অফিসারের নেতৃত্বে একটি টিম মোতায়েন করা হয়েছে।  বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের হাসননগরস্থ দূর্গাবাড়ী মন্দিরে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে এসব কথা বলেন তিনি।  র‌্যাব-৯ সিলেট সিও উইং কমান্ডার তাজমিনুর আরও বলেন, ‘যে কোনো ধরনের অপ্রত্যাশিত সংবাদ তাৎক্ষণিক আমাদের জানাবেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে কাজ করছি।’  তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাইবার অপরাধ ঠেকাতেও আমরা সজাগ দৃষ্টি রাখছি। পূজা উদযাপন সুষ্ঠু ও নিরাপত্তার জন্য গণমাধ্যমসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আমাদের একটি কন্ট্রোল রুমে একজন অফিসার দায়িত্ব পালন করবেন।  এসময় র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন, দূর্গাবাড়ী পরিচালনা কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ পরিমল কান্তি দে, চন্দ্রন চক্রবর্তী, সুবীর তালুকদার বাপ্টু, অমল চৌধুরী হাবলু, মিন্টু চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমিরের বাসায় গেলেন ইইউ রাষ্ট্রদূত
জামায়াত আমিরের বাসায় গেলেন ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (০৪ Read more

স্বামীর স্বীকৃতি পেতে ‘স্ত্রীর বাড়িতে’ অনশনে যুবক
স্বামীর স্বীকৃতি পেতে ‘স্ত্রীর বাড়িতে’ অনশনে যুবক

মাদারীপুরের ডাসারে স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে অনশন করছেন বিশ্বজিৎ পাত্র (২৮) নামের এক যুবক।বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার নবগ্রাম Read more

লেস্টারে ফিরেই চমক দেখালেন হামজা
লেস্টারে ফিরেই চমক দেখালেন হামজা

ইংলিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে পোর্টসমাউথের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে লেস্টার সিটি। আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবে ফিরে Read more

উইম্বলডনের ফাইনালে আলকারাজ, বিদায় জোকোভিচের
উইম্বলডনের ফাইনালে আলকারাজ, বিদায় জোকোভিচের

উম্বলডনের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনারের কাছে ৬–৩, ৬–৩, ৬–৪ গেমে হেরেছেন Read more

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু

‎চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষ করে ফেরার সময় ইজিবাইক উল্টে নিলু রানী শীল (৫০) নামে এক পূজার্তীর মৃত্যু হয়েছে। এ Read more

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ঠাকুরগাঁওয়ে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন