চট্টগ্রামের পটিয়া উপজেলায় টানা বৃষ্টির মধ্যে সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল ১০ টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট থানাধীন মহিরা মাদ্রাসার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। এতে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের স্টাফরা ছিলেন। বাসটি উল্টে গেলে অনেক যাত্রী আহত হন। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনায় আহত আটজন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন মাহফুজ আলম (৩৪), মো. ইলিয়াস (৪২), মো. মন্তাজ (৩২), শাহ আলম (৩৫), আলী আহমেদ (৭০), রাজিব দে (৩৪), মহিউদ্দিন (৪০) ও অমিত দে (২০)। এর মধ্যে শাহ আলম, আলী আহমেদ, মহিউদ্দিন, অমিত দে ও মাহফুজ আলমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার শিকার বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম নগরে যাচ্ছিল। আরেকটি বাসের ধাক্কায় এটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরীপুরে জিপিআরএস ট্র্যাকিংয়ে চোরাই সিএনজি উদ্ধার, গ্রেফতার ২
গৌরীপুরে জিপিআরএস ট্র্যাকিংয়ে চোরাই সিএনজি উদ্ধার, গ্রেফতার ২

ময়মনসিংহের গৌরীপুরে একই রাতে দু’বাড়ি থেকে চোরাইকৃত দু’টি সিএনজি জিপিআরএস ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করা হয়েছেএ ঘটনায় বৃহস্পতিবার (২২ মে) দু’জনকে Read more

বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানালেন ভারতের সেনাপ্রধান
বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানালেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোনও ধরনের ‘‌‘ভুল-বোঝাবুঝি এড়াতে’’ দুই দেশের Read more

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত নারীসহ অর্ধশতাধিক
পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত নারীসহ অর্ধশতাধিক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল থেকে Read more

একাধিক ফ্রন্টলাইনে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত
একাধিক ফ্রন্টলাইনে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত

ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ১৫১০ জন সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ Read more

‘ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা’
‘ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি বর্তমানে কারাবন্দি, বলেছেন যে, যখন ন্যায়বিচারের সব পথ বন্ধ হয়ে গেছে, তখন রাজপথে আন্দোলনই Read more

আলকারাজকে হারিয়ে উইম্বলডনের নতুন ‘রাজা’ সিনার
আলকারাজকে হারিয়ে উইম্বলডনের নতুন ‘রাজা’ সিনার

উইম্বলডনের ঘাসের কোর্টে নতুন ইতিহাস লিখলেন ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। রোমাঞ্চকর ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে নিজের প্রথম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন