পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে প্রদেশে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের সময় হওয়া সংঘর্ষে কমপক্ষে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয়েছে। অন্যদিকে সংঘর্ষে ৪ জন সেনা সদস্যও নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে চালানো পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ১২ জন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে এবং এ সময় পাকিস্তান সেনাবাহিনীর একজন লেফটেন্যান্টসহ চারজন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জাজানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।গত ২৮ মে বেলুচিস্তানের লোরালাই জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই গোয়েন্দা তথ্যে দাবি করা হয়, সেখানে “ফিতনা আল হিন্দুস্তান” নামের ভারত-সমর্থিত সন্ত্রাসীদের অবস্থান ছিল। বিবৃতিতে বলা হয়, “সেনাবাহিনী সন্ত্রাসীদের অবস্থানে সফলভাবে আঘাত হানে এবং তীব্র গোলাগুলির পর চারজন সন্ত্রাসীকে হত্যা করা হয়।”এ সময় সেখান থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই সন্ত্রাসীরা এর আগে ২০২৪ সালের ২৬ আগস্ট ও ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি ন্যাশনাল হাইওয়ে-৭০তে ভয়াবহ হামলায় জড়িত ছিল, যেখানে ৩০ জন নিরীহ নাগরিক নিহত হয়েছিলেন বলে আইএসপিআরের দাবি।এছাড়া বেলুচিস্তানের কেচ জেলায় আরেকটি অভিযানে আরও একজন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে।আইএসপিআর জানিয়েছে, “ফিতনা আল খোয়ারিজ” গোষ্ঠীর সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে দুটি আলাদা অভিযানে। ২৮ ও ২৯ মে রাতের মধ্যে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকায় একটি চেকপোস্টে সন্ত্রাসীরা হামলার চেষ্টা করলে সেনাবাহিনী তা প্রতিহত করে। এতে ছয়জন সন্ত্রাসী নিহত হয়।তবে তীব্র সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট দানিয়াল ইসমাইল (২৪) সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেওয়ার সময় নিহত হন। তার সঙ্গে নিহত হন আরও তিন সেনাসদস্য। তারা হলেন- নায়েব সুবেদার কাশিফ রেজা (৪১), ল্যান্স নায়েক ফিয়াকত আলি (৩৫), সৈনিক মোহাম্মদ হামিদ (২৬)।এছাড়া চিত্রাল জেলাতেও আরেক অভিযানে একজন ভারত-সমর্থিত সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।আইএসপিআর বলেছে, “এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করে তোলে। পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং এসব হামলার নেপথ্যের কারিগর ও মদতদাতাদের বিচারের মুখোমুখি করা হবে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
মোংলার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও এলপিজি বহনকারী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত সকলেই Read more

টঙ্গীতে ব্রিজের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন
টঙ্গীতে ব্রিজের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন

গাজীপুরের টঙ্গী ও ঢাকার আব্দুল্লাহপুর সংযোগস্থল তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন হয়েছে। ঘণ্টাব্যাপী Read more

ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর

সরকার জনস্বার্থে নয়জন সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনগুলোতে বলা Read more

সঙ্গী আপনাকে নিয়ন্ত্রণ করছে কিনা বুঝবেন যেভাবে
সঙ্গী আপনাকে নিয়ন্ত্রণ করছে কিনা বুঝবেন যেভাবে

নিজের স্বার্থের জন্য অনেকে সঙ্গীর অনুভূতি, চিন্তাভাবনা বা কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে থাকে। সবসময় নিজেদের আয়ত্ত্বে রাখতে চায়। যেকোনো কথা চট Read more

পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত
পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত

ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে ভাটা পড়েছে। রাজনৈতিক এই টানাপোড়েনের প্রভাব পড়ছে Read more

হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ
হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ

আজ সোমবার (৭ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন