ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক, উদার নৈতিক রাজনৈতিক দল। প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। খুব শিগগির আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেব। তবে সেটি অফিশিয়াল হবে তফসিল ঘোষণার পরে।’তিনি বলেন, ‘জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে না, যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে।’নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে।’তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি। এ বিষয়ে যা হবে তা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত।’তিনি আরও বলেন, ‘গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, ‘সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটিয়ায় অর্ধশতাধিক মামলার আসামি রুহুল সিলেটে গ্রেফতার 
পটিয়ায় অর্ধশতাধিক মামলার আসামি রুহুল সিলেটে গ্রেফতার 

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৭টি মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিন সিলেট থেকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত মোহাম্মদ রুহুল Read more

রোহিঙ্গাদের হাতে এনআইডি, জড়িত শক্তিশালী সিন্ডিকেট
রোহিঙ্গাদের হাতে এনআইডি, জড়িত শক্তিশালী সিন্ডিকেট

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী দালালচক্রের সহায়তায় রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির গুঞ্জন ছিল। চক্রের মূলহোতারা এতটাই Read more

পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। Read more

তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা
তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিতে এখন প্রতি হাটবার (শুক্রবার ও সোমবার) বসছে বাজার।ঐতিহ্যবাহী Read more

সাতক্ষীরায় আ.লীগের সাবেক এমপির বাড়িতে অভিযান, মাদকসহ ছেলে আটক
সাতক্ষীরায় আ.লীগের সাবেক এমপির বাড়িতে অভিযান, মাদকসহ ছেলে আটক

সাতক্ষীরার আওয়ামী লীগের সংরক্ষিত আসেনের সাবেক সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের বাড়ীতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। Read more

ইরানে হামলা চালাতে স্থল সেনার প্রয়োজন নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানে হামলা চালাতে স্থল সেনার প্রয়োজন নেই:  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) আওতাধীন 'অপারেশনাল এরিয়া' বা দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে পৌঁছেছে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন