সাকিব আল হাসানের সঙ্গে একচোট কথার লড়াই হয়ে গেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। সামাজিক মাধ্যমে কেউ কারো নাম না নিলেও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন দুজনেই। এবার মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা।সম্প্রতি এক সাক্ষাৎকারে মাশরাফির প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মাশরাফি বিন মুর্তজার মতো খেলোয়াড় আমাদের আইডল ছিল। শুধুমাত্র পলিটিকস করার কারণে কী পরিস্থিতিতে পড়তে হয়েছে। এটা ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, বর্তমান খেলোয়াড়দেরও।’জুলাই আন্দোলনের অগ্রসেনানী আসিফ যোগ করেন, ‘কোনো রানিং খেলোয়াড়ের অবশ্যই পলিটিকসে জড়িত হওয়া উচিত না। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে তো কোনো বিষয় ছিল না। নীতিনির্ধারকরা তো জড়িত হতেনই, খেলোয়াড়রাও রাজনীতিতে জড়িত হতেন; এটা পৃথিবীর কোথাও আপনি হয়তো দেখবেন না, শুধু বাংলাদেশেই সম্ভব।’এরপরই আসে সাকিব প্রসঙ্গ। গেল বছর সাকিব নাকি ক্রীড়া উপদেষ্টাকে জানিয়েছিলেন তাকে ‘জোর করে’ মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের। সে কারণে অনেকে তাকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘কয়েকজন বোর্ড কর্তা চেয়েছিলেন, তিনি যেহেতু বলেছেন তাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে, তাই তাকে যেন ফেরানো হয়। তিনি সেটা পরিষ্কার করে বলুক, তিনি যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না সেটাও পরিষ্কার করুক। তিনি চেষ্টা করেছিলেন, ওই প্রসেসটাতেও তিনি গিয়েছিলেন।’ তবে সে প্রক্রিয়া শেষ হয়ে গেছে হাসিনাকে সমর্থন দেওয়ার সাথে সাথেই। আসিফের কথা, ‘কিন্তু পরবর্তীতে সেটা কন্টিনিউ করেনি, সেটা আসলে হয়ে ওঠেনি। ভালো পরিবেশ তৈরি হওয়ার যে সম্ভাবনা ছিল, সেটা শেখ হাসিনাকে সরাসরি সমর্থন দেওয়ার মাধ্যমে নষ্ট হয়েছে। এবং বাংলাদেশের জনগণের মধ্য থেকে তিনি ধিকৃত হয়েছেন। সার্বিক দিক থেকেই মনে হয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ দলে খেলা উচিত না।’ সাকিবের নামে একাধিক ফৌজদারী মামলা ঝুলছে। এমন পরিস্থিতিতে সাকিব দেশে আসতে পারবেন কি না, তা নিয়েও আছে শঙ্কা। আসিফ বলেন, ‘আপনি ফৌজদারি মামলার আসামী, আমার তো এটা বলার এখতিয়ার নাই যে আপনি আসেন খেলেন, চলে যান! এটা আমার কনসার্নও না, আমাদের দায়িত্বও না।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ
৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ তৃতীয় দিনে গড়িয়েছে। একই দাবিতে আজ Read more

বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৪০ জনের মৃত্যু
বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায়  ৪০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় সোমবার মধ্যরাত পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ে প্রায় Read more

সাকিবকে ‘মেগা স্টার’ বললেন হামজা চৌধুরী
সাকিবকে ‘মেগা স্টার’ বললেন হামজা চৌধুরী

দীর্ঘ সময় ধরে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। তার জনপ্রিয়তা দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়েছে বিদেশেও। এবার তাকে Read more

ক্রেতা সেজে ৫টি টিয়া পাখি জব্দ, বিক্রেতাকে জেল-জরিমানা
ক্রেতা সেজে ৫টি টিয়া পাখি জব্দ, বিক্রেতাকে জেল-জরিমানা

খাগড়াছড়িতে অভিনয় কায়দায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে পাঁচটি টিয়া পাখির ছানা জব্দ করেছে বন বিভাগের কর্মকর্তারা। রবিবার (১১ মে) দুপুরে জেলার Read more

টাঙ্গাইলে শিক্ষক সমিতির পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে শিক্ষক সমিতির পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। রোববার (৬ এপ্রিল) দুপুরে ঘাটাইল উপজেলা প্রাথমিক Read more

যশোরে যাত্রীবাহী বাস আগুনে পুড়ে ছাই
যশোরে যাত্রীবাহী বাস আগুনে পুড়ে ছাই

যশোরে নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সদর উপজেলার ফতেপুর দায়তলা এলাকায় চলন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন