জামালপুরে নিখোঁজের দুই দিন পর আব্দুল জলিল (৪৫) নামের এক চা দোকানির চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাষ্টশিঙ্গা এলাকার পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল জলিল ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি একটি দোকানে চা বিক্রি করতেন।পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন নিহত ওই ব্যক্তি। পরে আর তিনি আর বাড়ি ফেরেননি। পরে খোঁজে তাকে কোথায়ও সন্ধান মেলেনি। শনিবার বিকেলে শিশুরা খেলতে গিয়ে নিহতের বাড়ি পাশেই একটি পরিত্যক্ত ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকা দেখে ডাকচিৎকারে লোকজন আসে।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন, ‘রাতের খাবার খেয়ে আগুন পোহানোর জন্য বের হয়েছিলেন। পরে আর বাড়ি ফেরে আসেননি। পরিত্যক্ত ঘরে তার লাশ পাওয়া গেছে।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘নিহতের চোখ উপড়ানো ছিল এবং কপালে চামড়া ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেকের শেষ টুকরোতেই ইতি ২৫ বছরের দাম্পত্য জীবন
কেকের শেষ টুকরোতেই ইতি ২৫ বছরের দাম্পত্য জীবন

এক টুকরো কেক শেষ পর্যন্ত ভাঙন ধরাল এক দম্পতির ২৫ বছরের দাম্পত্য জীবনে। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।গণমাধ্যমের প্রতিবেদনে বলা Read more

শেরপুরে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
শেরপুরে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

শেরপুরের নালিতাবাড়ীতে তুলা মিয়া (৩৫) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে Read more

চুয়াডাঙ্গা সীমান্তে ৫৪ জনকে পুশব্যাক করল বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে ৫৪ জনকে পুশব্যাক করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু' দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে। এদের মধ্যে ১১ Read more

বিশ্ববাজারে আবারও দাম বেড়েছে জ্বালানি তেলের
বিশ্ববাজারে আবারও দাম বেড়েছে জ্বালানি তেলের

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলছে, বিশ্ববাজারে চাহিদা যতটা দেখা যাচ্ছে, বাস্তবে তা আরও Read more

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ-এর বিরুদ্ধে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলার অভিযোগ
খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ-এর বিরুদ্ধে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলার অভিযোগ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজার হতে বাবুছড়া কলেজের সামনে ও কয়েকটি স্থানে সড়কের উপর গাছ কেটে ব্যারিকেড দিয়েছে অবরোধকারীরা। মঙ্গলবার (৩০ Read more

ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু
ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু

গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু। সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্য ভাঙতে যদি ক্রোম বিক্রিতে বাধ্য হয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন