মাদক বাণিজ্য ও অবৈধ অভিভাসন রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী মেক্সিকো, কিন্তু কোনোভাবেই অধীনতা স্বীকার করবে না দেশটি। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম গতকাল সোমবার এ ঘোষণা দিয়েছেন।সোমাবার রাজধানী মেক্সিকো সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিনবাউম বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে, এমনকি নিরাপত্তা চুক্তি করতেও রাজি আছি। কিন্তু সেই সমঝোতা কিংবা চুক্তির ভিত্তি হতে হবে দায়িত্বশীলতা, পরস্পরের প্রতি আস্থা, দুই দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান এবং কোনো প্রকার অধীনতা ব্যতীত সহযোগিতামূলক সম্পর্ক। আমরা চুক্তি চাই, অধীনতা নয়।”যুক্তরাষ্ট্র ও মেক্সিকো উভয়েই উত্তর আমেরিকা মহাদেশভূক্ত দেশ। মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্থল ও জলসীমান্তও আছে। গত বেশ কয়েক বছর ধরে সেই সীমান্ত দিয়ে মাদক ও নথিবিহনী অভিবাসীরা প্রবেশ করছে যুক্তরাষ্ট্রে।সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, মেক্সিকো থেকে মাদক ও অবৈধ অভিবাসীদের প্রবাহ ঠেকাতে দেশটির ভেতরে সেনা অভিযানের পরিকল্পনা চলছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে।এক্সিওসে এই সংবাদ প্রকাশের পর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ মেক্সিকোর সরকার, বিরোধী দলসহ বিভিন্ন মহল। এমন পরিস্থিতিতেই এই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট শিনবাউম।আগামী সপ্তাহে মেক্সিকো সফরে আসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। সোমবারের ভাষণে ক্লডিয়া শিনবাউম জানান, রুবিওর সঙ্গে বৈঠকে প্রস্তাবিত নিরাপত্তা চুক্তির ইস্যুটি তুলবেন তিনি।প্রসঙ্গত প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেছেন, মেক্সিকোর সরকার মাদক ব্যবসায়ী ও মানবপাচারকারীদের দমনে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিচ্ছে না। মেক্সিকো’র এই ‘উদাসীনতার’ জন্য দেশটির ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকিও দিয়েছিলেন তিনি।সাবেক জলবায়ু বিজ্ঞানী ক্লডিয়া শিনবাউম ২০২৪ সালের নির্বাচনে জিতে মেক্সিকোর প্রেসিডেন্ট হন। তিনি মেক্সিকোর ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট।সূত্র : আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভবিষ্যতে আপনাদের জনপ্রতিনিধি যেন সৎ ও শিক্ষিত হয়: ডা. লিটন
ভবিষ্যতে আপনাদের জনপ্রতিনিধি যেন সৎ ও শিক্ষিত হয়: ডা. লিটন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা: মাহাবুবুর Read more

শ্রীপুরে নকল প্রসাধনী অভিযানে ৫ লাখ টাকা জরিমানা
শ্রীপুরে নকল প্রসাধনী অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় দুটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করেছে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত। এ Read more

বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। রোববার (১৯ অক্টোবর) পিএসপির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন Read more

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার, অভিযুক্ত পলাতক
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার, অভিযুক্ত পলাতক

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত যুবক রবিন কাজী (২২) ঘটনাস্থল থেকে পালিয়ে Read more

ইসরায়েলি অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা চালাল ইরান
ইসরায়েলি অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা চালাল ইরান

ইসরায়েলের পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলের উত্তরাঞ্চলে ওই হামলা Read more

সব পদ থেকে পদত্যাগ করলেন জাপার মহাসচিব
সব পদ থেকে পদত্যাগ করলেন জাপার মহাসচিব

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন দলটির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন