পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি অজগরের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ প্রধানাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কালীগঞ্জ প্রধানাবাদের আতখানারপাড় গ্রামের শাহাজাহানের ধানক্ষেতের পাশে সুপারি বাগানে লটকনের চারায় ঘেরা দেওয়া নেটে অজগরটি আটকে যায়। শাহাজাহানের ছেলে আবিদ ক্ষেতের দিকে গেলে প্রথমে অজগরটিকে দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়রা বন বিভাগকে জানায়।খবর পেয়ে দেবীগঞ্জ রেঞ্জ কার্যালয়ের সদর বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করেন।তিনি জানান, অজগরের দৈর্ঘ্য সাড়ে পাঁচ ফুট এবং ওজন প্রায় সাত থেকে আট কেজি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই অজগরটিকে ঠাকুরগাঁওয়ের সিংড়া ফরেস্টে অবমুক্ত করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণধোলাই, থানায় মামলা
অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণধোলাই, থানায় মামলা

জেলার সলঙ্গায় থানার ভূইয়াগাতীতে অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণপিটুনির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

আইপিএল ও পিএসএলে শুক্রবার (২ মে) একটি করে ম্যাচ রয়েছে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি।ক্রিকেটআইপিএলগুজরাট–হায়দরাবাদরাত ৮টা, টি Read more

৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২৪ ভাদ্র ১৪৩২ বাংলা, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা
আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। রোববার (১৮ জানুয়ারি) ভেরিফায়েড Read more

খাগড়াছড়িতে পানিতে ডুবে মারা যাওয়া ২ পরিবারকে সেনাবহিনীর সহায়তা
খাগড়াছড়িতে পানিতে ডুবে মারা যাওয়া ২ পরিবারকে সেনাবহিনীর সহায়তা

'শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন' এই মূলমন্ত্রকে সামনে রেখে পাহাড়ের দুর্গম ও পিছিয়ে পড়া মানুষের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ Read more

কুষ্টিয়ায় ভুট্টাক্ষেত থেকে মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় ভুট্টাক্ষেত থেকে মুখ বাঁধা নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে ভুট্টাক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় জাইমা খাতুন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন