মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তার নিজ বাসভবনের মধ্যে পড়ে গেছেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার এক সহযোগী বার্তাসংস্থা এএফপিকে মঙ্গলবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত মাহাথির। গত জুলাইয়ে ১০০ বছর বয়স হওয়া উপলক্ষ্যে আয়োজিত একটি পিকনিকে জ্ঞান হারান তিনি। ওই সময় তাকে হাসপাতালে নেওয়া হয়।সুফি ইউসুফ নামে মাহাথিরের ওই সহযোগী এএফপিকে জানান, “ঘরের মধ্যে পড়ে যাওয়ার পর তাকে জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তার জ্ঞান আছে। আমি জানি না এ মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না। এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না।”সুফি ইউসুফ বলেন, “বারান্দার এক অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান।” তবে বর্তমানে মাহাথিরের অবস্থা কেমন সেটি স্পষ্ট করেননি তিনি।হার্টের সমস্যার কারণে আগেই মাহাথিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়েছিল।মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় বেশ সম্মানিত একজন ব্যক্তি। তিনি তার স্বপ্ন ও নেতৃত্বের জন্য সমাদৃত। মালয়েশিয়াকে কয়েক দশক নেতৃত্ব দিয়ে উন্নতির দিকে নিয়ে গেছেন। একই সঙ্গে ধরে রেখেছেন নিজের জনপ্রিয়তা এবং প্রভাব।তিনি ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত; এরপর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।দ্বিতীয় দফায় তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল ৯৪ বছর। এতে করে ওই সময় তিনি বিশ্বের সবচেয়ে  প্রবীণ নির্বাচিত নেতায় পরিণত হন।সূত্র: এএফপিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ
শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (৭ আগস্ট) কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট Read more

ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের  কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘোষণা দিয়েছে Read more

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উত্তাল বরিশাল
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উত্তাল বরিশাল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছেন বরিশাল নগরী।শনিবার (১২ এপ্রিল) Read more

অটোরিকশাকে খেলনা ভেবে তুলে নিল হাতি, ভিডিও ভাইরাল
অটোরিকশাকে খেলনা ভেবে তুলে নিল হাতি, ভিডিও ভাইরাল

সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যেন রীতিমতো খেলছিল হাতিটি। শুঁড় দিয়ে বাঁয়ে–ডানে কাত করে ফেলছিল অটোরিকশাটি। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর জঙ্গলের Read more

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় একশো। অবরুদ্ধ এই উপত্যকাটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন