ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে পৃথক পৃথক বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছেন বরিশাল নগরী।শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সদর রোডে বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও পরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ এবং স্বাধীনতা ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্ধ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে নেতৃবৃন্দরা। এতে নগরীর পুরো সদর জুড়ে ঘন্টাব্যাপী জ্যাম থাকে।মানববন্ধন শেষে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষুব্ধ জনতা। পরে সমাবেশ গাজায় মুসলমাদের জান মাল রক্ষায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।  এদিকে সকাল ১১ টায় স্বাধীনতা ফোরামের ব্যানারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর এর নেতৃত্বে একটি মিছিল বের হয়।এর দুপুর ১২ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের করেন বরিশাল ফরএভার লিভিং সোসাইটি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন স্থানে থেকে আসা মানুষদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন তিনি। এসময় অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলের হামলা বন্ধ ও আবাসভূমি ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়।বক্তারা আরও বলেন, এটি মুসলমান বনাম ইহুদির যুদ্ধ নয়, এটি ইসরাইলি জায়নবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার লড়াই। গণহত্যাকারী নেতানিয়াহু ও তার দোসরদের বিরুদ্ধে খোদ ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ চলছে।বিভিন্ন গণতান্ত্রিক শক্তি ও ব্যক্তি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করছে। এ সময় দ্রুত গণহত্যা বন্ধে জাতিসংঘ যাতে ব্যবস্থা নেয় সেই দাবি জানান, পাশাপাশি ইসরাইলি পণ্য বয়কটের আহবান জানানো হয় পৃথক পৃথক সমাবেশ থেকে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জার্মানিতে ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ইউরো নিয়ে পালালো চোর
জার্মানিতে ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ইউরো নিয়ে পালালো চোর

জার্মানিতে বড়দিনের ছুটির সময়কে কাজে লাগিয়ে চোরেরা একটি ব্যাংকের ভল্টে ড্রিল করে ঢুকে গ্রাহকদের ডিপোজিট বক্স থেকে অন্তত এক কোটি Read more

ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ
ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

ইডেন কলেজ সাংবাদিক সমিতি (ইকসাস) আহ্বায়ক হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস ও চ্যানেল ২১ রিপোর্টার স্মৃতি আক্তার এবং সদস্য সচিব প্রতিদিনের Read more

মুন্সীগঞ্জে লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা
মুন্সীগঞ্জে লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে অনৈতিক কাজের অভিযোগে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলায় হয়েছে। রবিবার (১১ মে) সকালে Read more

পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ৯
পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ৯

সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বেলকুচি Read more

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানালো উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানালো উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। আজ সোমবার যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা নষ্ট Read more

জামিন পেয়ে যা বললেন বৈষম্যবিরোধী নেতা মাহদী
জামিন পেয়ে যা বললেন বৈষম্যবিরোধী নেতা মাহদী

গণ-অভ্যুত্থানে সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসান জামিনে মুক্তি পেয়েছেন। আজ রবিবার (৪ জানুয়ারি) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন