ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের  কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের কোনো ভিসা দেওয়া হবে না।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন তাদের প্রতিশ্রুতি রক্ষা না করায় এবং শান্তি প্রচেষ্টাকে ক্ষুন্ন করায়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ বিবেচনা করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”বিবৃতিতে মার্কিনিরা আরও জানায়, ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন ১৯৮৯ সালের পিএলও আইন এবং ২০০২ সালের মধ্যপ্রাচ্য শান্তি প্রতিশ্রুতি আইন মান্য করেনি। যারমধ্যে রয়েছে, দখলদার ইসরায়েলকে তাদের অপকর্মের জন্য আন্তর্জাতিক আদালতের মুখোমুখির চেষ্টা করা, কথিত সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়া এবং কথিত সন্ত্রাসী এবং তাদের পরিবারের সদস্যদের অর্থ সহায়তা দেওয়া।”আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসবে। এই অধিবেশনে প্রতিবছর ফিলিস্তিনি কর্মকর্তারা অংশ নিয়ে থাকেন। যেহেতু তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এতে এবারের অধিবেশনে ফিলিস্তিনের উপস্তিতিতে প্রভাব পড়তে পারে। যদিও কতটা প্রভাব পড়বে সেটি নিশ্চিত নয়। কারণ কোন কোন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।এবারের জাতিসংঘের অধিবেশনে ইউরোপের একাধিক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। এর ঠিক আগেই ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র।ফিলিস্তিনি অথরিটির নেতা মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তার ক্ষমতা মূলত পশ্চিমতীরে। যেখানে ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। এছাড়া প্রায় ৫ লাখ ইসরায়েলিও সেখানে থাকে। তারা জোরপূর্বক সেখানে বসতি স্থাপন করে বসবাস করছে। অপরদিকে গাজায় রয়েছে হামাসের শাসন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুরার রোজায় মাফ হবে ১ বছরের গুনাহ
আশুরার রোজায় মাফ হবে ১ বছরের গুনাহ

মহররম মাসের ১০ তারিখ ‘আশুরা’ উপলক্ষে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রোজা রেখেছেন এবং সাহাবিদেরও রোজা রাখতে বলেছেন। ইবনে আব্বাস Read more

যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ৩ দিনের রিমান্ডে
যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ৩ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে মঞ্জুরুল হাসান জিসান নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানের Read more

যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ Read more

একই দিনে হবে এইচএসসির ২ স্থগিত পরীক্ষা
একই দিনে হবে এইচএসসির ২ স্থগিত পরীক্ষা

এইচএসসির ও সমমানের ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেবে সরকার।বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে Read more

ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে এখন শান্তি প্রতিষ্ঠা করতে Read more

টিভিতে আজকের খেলা (১১ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১১ আগস্ট)

যুক্তরাষ্ট্রে চলছে সিনসিনাটি ওপেন টেনিস। এছাড়া ইংল্যান্ডে ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডে মুখোমুখি হবে ম্যানচেস্টার অরিজিনালস ও লন্ডন স্পিরিট।দ্য হানড্রেড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন