হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (৭ আগস্ট) কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩২৬ থেকে এ স্বর্ণ জব্দ করা হয়। প্রায় ১২ কোটি টাকা মূল্যের ৭০টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। সকাল ৯টার দিকে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।কাস্টমস কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর কাস্টমসের কর্মকর্তারা বিমানের ওই ফ্লাইটটি তল্লাশি করেন। তল্লাশিকালে ফ্লাইটের কার্গো অংশ থেকে ৭০টি গোল্ডবার জব্দ করা হয়— যার ওজন ৮ কেজি ১২০ গ্রাম।কাস্টমস জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিংড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইনে বালু মহলের পাশে পড়ে থাকা অজ্ঞাত মরদেহটির পরিচয় মিলেছে। সে উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের Read more

নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্ত
নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্ত

নেপালে ফেসবুক, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার)–সহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে। এসব প্ল্যাটফর্ম সরকার নির্ধারিত Read more

ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি প্রদান
ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি প্রদান

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর নিয়মিত মামলার আসামী পুলিশ পরিদর্শক আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু
ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে নাইমুল হাসান (১৮) নামে এক যুবক নিহত Read more

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন