আগামী জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেজন্য নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তিনি। তবে, হলফনামা ও আয়কর রিটার্নে আয়ের গরমিল পাওয়া গেছে।হলফনামায় ২৭ বছর বয়সী সারজিস পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। তিনি বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। অথচ তার ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে আয় উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা, যা হলফনামার তথ্যের চেয়ে তিন গুণেরও বেশি। আয়ের দুরকম তথ্যই হলফনামায় দিয়েছেন তিনি।শুধু আয় নয়, সারজিসের সম্পদের তথ্যেও রয়েছে অসংগতি। তিনি আয়কর রিটার্নে মোট ৩৩ লাখ ৭৩ হাজার টাকার সম্পদের কথা উল্লেখ করলেও হলফনামার সম্পদ বিবরণীতে অনেক কম সম্পদের হিসাব দিয়ছেন।হলফনামা অনুসারে, সারজিসের অস্থাবর সম্পদের পরিমাণ ৫ লাখ ৬১ হাজার টাকা। এর মধ্যে নগদ ৩ লাখ ১১ হাজার টাকা, ব্যাংকে ১ লাখ টাকা এবং ১ লাখ ৫০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাব রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে উপহার হিসেবে পাওয়া ১৬ দশমিক ৫ শতাংশ কৃষিজমির কথা উল্লেখ করেছেন তিনি, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা।২০২৫-২৬ করবর্ষে তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন।নির্বাচনী ব্যয়ের বিবরণীতে সারজিস উল্লেখ করেন, চারজন শুভাকাঙ্ক্ষীর (আত্মীয় নন) কাছ থেকে তিনি ১১ লাখ টাকা উপহার হিসেবে পাওয়ার আশা করছেন। এ ছাড়া এক ব্যক্তির কাছ থেকে আরও ২ লাখ টাকা ঋণ নেওয়ার কথা জানিয়েছেন।নথিপত্র অনুসারে, শ্বশুর-শাশুড়ি এবং চাচা-মামাদের কাছ থেকেও তিনি উপহার হিসেবে টাকা পাচ্ছেন। তবে ইসি ওয়েবসাইটে আপলোড করা স্ক্যান কপিতে টাকার প্রথম অঙ্কটি অস্পষ্ট থাকায় সঠিক পরিমাণ জানা যায়নি। দৃশ্যমান সংখ্যা দেখে ধারণা করা হচ্ছে, প্রত্যেকের কাছ থেকে তিনি অন্তত ১ লাখ টাকা করে পাচ্ছেন। এ ছাড়া শ্যালকের কাছ থেকে ঋণ হিসেবে অন্তত ১ লাখ টাকা নেওয়ার তথ্য দিয়েছেন তিনি।সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরে একটি ফৌজদারি মামলা রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে বাসের চাপায় শ্রমিক নিহত
আমতলীতে বাসের চাপায় শ্রমিক নিহত

বরগুনার পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতুর কাছে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় নির্মাণ শ্রমিক শুভ হাওলাদার (৪৫) নিহত হয়েছেন।শুক্রবার (১৫ আগস্ট) Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন
হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে পরকীয়ার জেরে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলায় স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন Read more

কুবি ছাত্রী ও তার মায়ের হত্যার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে
কুবি ছাত্রী ও তার মায়ের হত্যার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন Read more

যশোরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাত
যশোরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাত

যশোর কালেক্টরেট চত্বরে জিহাদ হোসাইন (১৮) নামে এক যুবক ছুরিকাহত হয়েছে। ছিনতাইয়ে বাধা দেওয়ার জেরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে Read more

‘নির্বাচনে মিডিয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে’
‘নির্বাচনে মিডিয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে’

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে শহরের কুমার সমিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন