ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত অনড় থাকায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখার সময় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, একমাত্র আল্লাহ ছাড়া কোন শক্তি নাই এ সিদ্ধান্ত থেকে সরকারকে সড়াতে পারবে। আমি সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের উত্তোরণের পথ বেছে নেওয়া রাজনৈতিক দলগুলোকে তিনিও ধন্যবাদ জানান।তিনি আরও বলেন, ‘আহ্বান জানাতে চাই ওই সমস্ত দলগুলোকে, যারা মনে করছেন নির্বাচন পেছালে তারা উপকৃত হবেন। কিন্তু বাংলাদেশের মানুষ উপকৃত হবেন না, বন্ধুগণ। আমি সেজন্য বার বার বলছি, আবারও বলছি, আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। এজন্য সকলকে সচেতন ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে এগিয়ে যেতে হবে।’সংস্কার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘সংস্কার তো বিএনপি থেকে শুরু। প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার ভিশন টুয়েন্টি থার্টি এবং তারেক রহমানের ৩১ দফা। এটাতো হলো সংস্কারের মূল ভিত্তি বিএনপি’র।’এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।বিকাল সাড়ে ৩টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।সাত বছর আট মাস পর দলীয় সম্মেলন ঘিরে দিনভর উৎসবমুখর ছিল ঠাকুরগাঁও জেলা বিএনপি’র নেতাকর্মীরা। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিবের ভাই মির্জা ফয়সল আমিন এবং কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পয়গাম আলী।এর আগে ২০১৭ সালে সম্মেলন হয়েছিল। তখন সভাপতি ছিলেন বিএনপি মহাসচিবের ভাই বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান এবং সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। তিনিও মির্জা ফখরুলের ভাই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, দাবি ট্রাম্পের
ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে, দাবি ট্রাম্পের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত Read more

আহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাপা মহাসচিব: ক্ষতিপূরণ নয়, সম্মান দিতে পারি
আহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাপা মহাসচিব: ক্ষতিপূরণ নয়, সম্মান দিতে পারি

‘তোমাদের ক্ষতি আমরা পূরণ করতে পারব না, তবে তোমাদের সম্মান দিতে পারি’ — জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন কথা Read more

উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার
উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি (৬৫) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। জানা যায়, উল্লাপাড়া উপজেলা আওয়ামী Read more

সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে আটক নারী ও শিশুসহ আরও ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী Read more

চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার
চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে পলাতক ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ জুন) রাতে অভিযানে তাদের গ্রেপ্তার করে Read more

আমতলীতে লাম্পি স্কিন রোগে ৩ শতাধিক গরুর মৃত্যু
আমতলীতে লাম্পি স্কিন রোগে ৩ শতাধিক গরুর মৃত্যু

বরগুনার আমতলী উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগে আক্রান্ত হয়ে গত ৩ মাসে ৩ শতাধিক গরুর মৃত্যু হয়েছে বলে দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন