ছাত্রদলকর্মী শমীম আশরাফীর নেতৃত্বে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।বুধবার (০২ জুলাই) দুপুর ১২ টায় দিনাজপুর জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিক সমিতির পক্ষ থেকে এই আল্টিমেটাম দেয়া হয়।সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসাইন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ জুন হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসকক্ষে ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে যে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হামলার পিছনে কারণ ছিল—অবৈধভাবে হলে ওঠা সংক্রান্ত সংবাদ, যা তথ্যভিত্তিক ও সত্যনিষ্ঠভাবে আমাদের সদস্যরা রিপোর্ট করেছিলেন। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের সংগঠনকে হুমকি, কটাক্ষ এবং অপমানজনক পোস্টের মাধ্যমে অপদস্থ করার অপচেষ্টা চালানো হয়। এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের অফিসকক্ষে সরাসরি হামলার মাধ্যমে। এই ঘটনা শুধু একটি সংগঠনের ওপর হামলা নয়, এটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ছাত্র সমাজের গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত।তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—সাংবাদিকদের কণ্ঠরোধ করার এই হুমকি ও হামলায় আমরা বিচলিত নই। বরং সত্য ও নিরপেক্ষতার প্রতি আমাদের দায়বদ্ধতা আরও দৃঢ় হয়েছে।এসময় বিচার দাবি করে তিনি বলেন, প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত শামীম আশরাফীসহ বাকিদের শনাক্ত করে যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের মৌলিক দায়িত্ব। আমরা আশা করি, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সচেতন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আমরা সাংবাদিকতা করি দায়িত্ব নিয়ে, তথ্য ও সত্যের ভিত্তিতে। হুমকি কিংবা হামলা দিয়ে আমাদের থামানো যাবে না। বরং এমন ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো।বক্তব্য পাঠ শেষে আইনানুগ কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। পাশাপাশি আমরা মামলা করবো, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।উল্লেখ্য, ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অফিস ভাঙচুরের বিষয়ে কোনো ব্যবস্থা না নিলে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জমিজমা সক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোষীদের শাস্তি ও Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
ওসমান হাদি গুলিবিদ্ধ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। একটি মোটরসাইকেলে দুজন এসে তাকে গুলি করেন। Read more

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রবিবার (২০ Read more

ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে মামলা দিল মার্কিন প্রতিষ্ঠান
ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে মামলা দিল মার্কিন প্রতিষ্ঠান

ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি’র (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) বিরুদ্ধে মামলা দিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং প্রতিষ্ঠান জেন স্ট্রিট।বুধবার Read more

পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে
পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে

পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো ডস সান্তোস। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর Read more

থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড
থালাপতি বিজয়ের জনসভায় রেকর্ড

দক্ষিণ ভারতের সুপারস্টার ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়ের সাম্প্রতিক মাদুরাই জনসভায় রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিবেদন অনুযায়ী, তামিলাগা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন