৮ বছর পর জাকজমক আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিবের ভাই মির্জা ফয়সল আমিন এবং কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পয়গাম আলী।সোমবার বিকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুমতি নিয়ে সম্মেলনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী।তিনি জানান, সাধারণ সম্পাদক পদে পয়গাম আলী ছাতা প্রতিকে ৩১১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল মামুন সাইকেল প্রতিকে ২৯১টি ভোট পেয়েছেন।এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।বিকাল সাড়ে ৩টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।সাত বছর আট মাস পর দলীয় সম্মেলন ঘিরে দিনভর উৎসবমুখর ছিল ঠাকুরগাঁও জেলা বিএনপি’র নেতাকর্মীরা। চার উপজেলা ও তিনটি পৌরসভার ৮০৮ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলার নেতৃত্ব নির্বাচন করেছেন।এর আগে ২০১৭ সালে সম্মেলন হয়েছিল। তখন সভাপতি ছিলেন বিএনপি মহাসচিবের ভাই বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান এবং সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। তিনিও মির্জা ফখরুলের ভাই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানবেন যেভাবে
এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানবেন যেভাবে

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল একযোগে প্রকাশ করা হবে।  আর প্রকাশিত ফল শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারবে।আগামীকাল বৃহস্পতিবার Read more

শরীয়তপুরে খেলার মাঠ দখলে নির্মাণ সামগ্রী, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা
শরীয়তপুরে খেলার মাঠ দখলে নির্মাণ সামগ্রী, খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা

শরীয়তপুরের রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের শত বছরের খেলার মাঠ দখল করে সড়ক নির্মাণের নির্মাণ সামগ্রী রাখার অভিযোগ উঠেছে। এতে খেলাধুলা Read more

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় আরও ৩৭ জন নিহত
গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় আরও ৩৭ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় রবিবার (১৩ এপ্রিল) আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় Read more

জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান
জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, আমরা জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না, যদিও জানি হিটলারের ভক্তদের ক্ষোভ কখনো মুছে Read more

টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশ সদস্যরা ধৃত এক মাদক কারবারির পেটের ভিতর থেকে প্রায় দুই হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।তথ্য সুত্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন