ভিয়েতনামে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টাইফুন কাজিকি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়টির আঘাতে ৩ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ঝড়ে প্রায় ৭ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিতে তলিয়ে গেছে ২৮ হাজার ৮০০ হেক্টর ফসলি জমি এবং উপড়ে গেছে অন্তত ১৮ হাজার গাছ। ঝড়ের তাণ্ডবে ৩৩১টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় দেশটির কয়েকটি প্রদেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাজধানী হ্যানয়ের রাস্তাঘাটও পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার সকালে সেখানে ভারী বর্ষণের প্রভাবে যান চলাচলে স্থবিরতা নেমে এসেছে।দেশটির আবহাওয়া দপ্তর জানায়, সোমবার দুপুরে উত্তর-মধ্য উপকূলে ঘণ্টায় ১৩৩ কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে মঙ্গলবার সকালে লাওসে প্রবেশ করেছে। তবে এখনো উত্তর ভিয়েতনামের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে।কোথাও কোথাও টানা ছয় ঘণ্টায় ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার ফলে অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়বে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইনু-হানিফসহ ৪ আ.লীগ নেতার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
ইনু-হানিফসহ ৪ আ.লীগ নেতার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট অভিযোগের দায়ে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফসহ Read more

madcasino : guide complet des bonus, exigences de mise et offres pour les joueurs français
madcasino : guide complet des bonus, exigences de mise et offres pour les joueurs français

madcasino – Le guide complet pour les joueurs français Pourquoi choisir madcasino ? madcasino se positionne comme un casino en Read more

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধে নোবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধে নোবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল

দেশের রাজনীতিতে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা। আজ রবিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের Read more

দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন
দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি ফ্লাইট এআই-৩১৫ এ আগুন লেগেছে। মঙ্গলবার ফ্লাইটটি অবতরণের পরপরই বিমানের সহায়ক শক্তি Read more

নিখোঁজের ৩ ঘণ্টা পর গর্তে মিলল দুই ভাইয়ের মরদেহ
নিখোঁজের ৩ ঘণ্টা পর গর্তে মিলল দুই ভাইয়ের মরদেহ

কিশোরগঞ্জে নিখোঁজের ৩ ঘণ্টা পর পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তের পানি থেকে পাঁচ বছর বয়সি মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মর্মান্তিক Read more

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০
লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০

ফিলিস্তিন অ্যাকশনের সমর্থনে গত শনিবার অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে প্রায় ৯০০ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ব্রিটিশ পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন