বিপিএলের আসন্ন আসরে নতুন বিদেশি মুখ হিসেবে যুক্ত হচ্ছেন নেপালের তারকা লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত এই স্পিনারকে এবারের বিপিএলে দেখা যাবে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে।বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন লামিচানে। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আইপিএল বাদে প্রায় সব বড় টি-টোয়েন্টি লিগেই তাকে নিয়ে আগ্রহ দেখা যায়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বিগ ব্যাশ ও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আগেই নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন তিনি।নেপাল জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই নিয়মিত মুখ লামিচানে। ২৫ বছর বয়সী এই লেগ স্পিনার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৮ ইনিংসে নিয়েছেন ১২৯ উইকেট। তার বোলিং গড় ১২.১৪, ইকোনমি রেট ৬.০৩।টি-টোয়েন্টি ক্রিকেটের প্রেক্ষাপটে যা চোখে পড়ার মতো।আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএলের নতুন মৌসুম। তার আগে লামিচানেকে দলে নেওয়ায় রাজশাহী ওয়ারিয়র্সের স্পিন আক্রমণ আরও শক্তিশালী হলো বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখাইর এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান এবং সন্দ্বীপ লামিচানে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড
ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড

ভোলার চরফ্যাশন উপজেলায় নিজের মেয়েকে গলা টিপে হত্যার দায়ে বাবার ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১ অক্টোবর) চরফ্যাশন চৌকি Read more

আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর
আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বাংলাদেশের রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। প্রতিদিনের তুলনায় Read more

ভারতীয় নাগরিকত্ব নেয়ার কোনও পরিকল্পনা নেই: দানিশ কানেরিয়া
ভারতীয় নাগরিকত্ব নেয়ার কোনও পরিকল্পনা নেই: দানিশ কানেরিয়া

পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়ার জন্ম সে দেশে হলেও মাঝেমধ্যেই ভারতের প্রশংসা করে সমালোচনার পাত্র হন এই ক্রিকেটার। ক্রিকেট মাঠে Read more

ইসরাইলের শতাধিক শহরে একযোগে হামলা চালাল হিজবুল্লাহ-ইরান
ইসরাইলের শতাধিক শহরে একযোগে হামলা চালাল হিজবুল্লাহ-ইরান

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার ৩০তম দিনে পাল্টা আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে তেহরান। এতে যুক্ত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহও। এই Read more

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত মামলার এজহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার সাবেক Read more

‘এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ইসি পালানোর জায়গা পাবে না’
‘এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ইসি পালানোর জায়গা পাবে না’

এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ইলেকশন কমিশন (ইসি) বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন