ফেনীতে টানা বৃষ্টিপাতের ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে ফেনী আবহাওয়া অফিস। যা মৌসুমের সর্বাধিক বৃষ্টি। এদিকে মুহুরী নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মুহুরী নদীর বাঁধে চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।গতকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ডাক্তারপাড়া, মিজান রোড, কলেজ রোড, একাডেমি রোড, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।এলাকাবাসী অভিযোগ করে জানান, শহরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি নামছে ধীর গতিতে।টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবী ও খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন। সড়কে রিকশাসহ অন্যান্য যানবাহন কম থাকায় পয়ে হেঁটে লোকজনকে গন্তব্যে যেতে হচ্ছে।ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, মঙ্গলবার বিকেলে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সিলোনিয়া নদীর পানিও পরশুরামে বিপৎসীমায় পৌঁছে গেছে। মুহুরী নদীর চারটি স্থানে বাঁধ ভেঙেছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, ফেনীতে সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। এটি এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত।ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেছেন, কোথাও কারো আশ্রয় কিংবা সহায়তা প্রয়োজন হলে আমাকে কল দিবেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষিবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান নয়নের মৃত্যুতে শেকৃবিতে শোকের ছায়া
কৃষিবিদ ও গবেষক ড. হাফিজুর রহমান নয়নের মৃত্যুতে শেকৃবিতে শোকের ছায়া

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান নয়ন আর নেই। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

টেকনাফে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে চাকমা যুবক অপহৃত
টেকনাফে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে চাকমা যুবক অপহৃত

কক্সবাজার টেকনাফে প্রতিদিনের ন্যায় পাহাড়ে কৃষিকাজ করার সময় অস্ত্রধারী অপহরণ চক্রের সদস্যরা এক চাকমা যুবক অপহৃত করেছে।এ সময় অপহৃত যুবকের Read more

তারাগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
তারাগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গা নামক স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (২৯ Read more

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ
অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের উত্তাল ঢাকা সিটি কলেজ

ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগ দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আজও উত্তাল ঢাকা সিটি কলেজ চত্বর। টানা কয়েকদিন ধরে Read more

আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান
আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান

সামনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি বাড়বে, এতে আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না বলে আশা প্রকাশ করেছেন Read more

‘জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে’, সংলাপ শুরুর আগে বললেন আলী রীয়াজ
‘জাতীয় স্বার্থে ছাড় দিতে হবে’, সংলাপ শুরুর আগে বললেন আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কমিশন কারও প্রতিপক্ষ নয় বরং রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা গঠনে সব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন