ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগ দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আজও উত্তাল ঢাকা সিটি কলেজ চত্বর। টানা কয়েকদিন ধরে বিভিন্ন অনিয়ম ও কর্তৃপক্ষের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে ২৫ ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী মূল ফটকের সামনে বিক্ষোভে অংশ নেয়। এ সময় তাদের স্ব ঘোষিত অধ্যক্ষের স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ এবং প্রশাসনিক সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ নিয়ামুল হক কর্তৃত্ববাদী মনোভাবে কলেজ চালাচ্ছেন এবং তার ঘনিষ্ঠ একটি গোষ্ঠী বিভিন্ন প্রশাসনিক অনিয়মে যুক্ত। আন্দোলনকারীদের দাবি, আহত শিক্ষার্থীদের ঘটনায় তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শ্রেণি কার্যক্রম, অভ্যন্তরীণ পরীক্ষা ও ফি প্রদানসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাবে।এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। অথচ কলেজ প্রশাসন গেট বন্ধ করে দিয়ে আমাদের প্রবেশাধিকার বন্ধ করেছে। এটা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি।বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ক্লাস করতে চাই, পরীক্ষা দিতে চাই। কিন্তু একজন স্ব ঘোষিত অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার কারণে কলেজের পরিবেশ প্রতিনিয়ত খারাপ হচ্ছে। আমাদের সহপাঠীরা আহত হওয়ার পরও কোনো তদন্ত হয়নি। আমরা তার পদত্যাগ ছাড়া কিছুই মানব না।’এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কলেজের চারপাশে সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও উত্তেজনা বিরাজ করছে।প্রসঙ্গত, গত ৮ জুলাই শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় আহত হন মেহেদী হাসান তানিম ও অপু নামের দুই শিক্ষার্থী। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভ্যন্তরীণ পরীক্ষা ও ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়। তবে এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো লিখিত বা আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী: ড. ইউনূস
আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী: ড. ইউনূস

আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার Read more

শার্শায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
শার্শায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শায় ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তি শহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে Read more

সিরিয়া-জর্ডান-মিশর-লেবানন নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ চান নেতানিয়াহু
সিরিয়া-জর্ডান-মিশর-লেবানন নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ চান নেতানিয়াহু

জর্ডান, মিশর, সিরিয়া ও লেবাননের বিশাল অংশের সঙ্গে পুরো ফিলিস্তিন এক করে ‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠা করতে চেয়েছেন দেশটি প্রধানমন্ত্রী বেঞ্জামিন Read more

একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন
একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন

গত সাড়ে ৩ বছরের যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (২৩ মে) উভয় দেশই ৭৮০ Read more

সব অবৈধ অস্ত্র ধাপে ধাপে উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সব অবৈধ অস্ত্র ধাপে ধাপে উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প স্থায়ীভাবে করা হবে এবং যত অবৈধ অস্ত্র আছে Read more

ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আজই পাঠানো হবে আদালতে
ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আজই পাঠানো হবে আদালতে

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে আজই আদালতে পাঠাবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাকে কোন মামলা গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখনও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন