বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এক পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতনস্কেলে সমাজবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট—এই সাত বিভাগে প্রভাষক পদে মোট ১০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, ২০২৪ সালের ২ জুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তাতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। তবে ২০০১, ২০০২ এবং ২০০৩ সালে যারা এসএসসি বা এইচএসসি পাস করেছেন, তাদের ক্ষেত্রে জিপিএ ৩.৫০ গ্রহণযোগ্য হবে। প্রভাষক পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষার যেকোনো একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। সিজিপিএ পদ্ধতির ক্ষেত্রে উভয় পরীক্ষায় কমপক্ষে ৩.৫০ থাকতে হবে এবং শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর পিএইচডি ডিগ্রি থাকলে শিক্ষাগত যোগ্যতার একটি শর্ত শিথিলযোগ্য।এছাড়া কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হতে হলে প্রার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ বা কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে। পাশাপাশি, যেকোনো স্বীকৃত সরকারি বিশ্ববিদ্যালয় থেকে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, পানি সম্পদ প্রকৌশল, পুরকৌশল, পরিবেশ কৌশল, যন্ত্রকৌশল, উপকূল কৌশল বা ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রিজিলিয়েন্স বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে সূর্যের দেখা পেল সিরাজগঞ্জ বাসী
অবশেষে সূর্যের দেখা পেল সিরাজগঞ্জ বাসী

কয়েক দিন ধরে কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত থাকার পর আজ মানুষজন স্বাভাবিক দিনের মতো রোদে সকালের শুরু করছে। বাড়ির Read more

২৫ মার্চের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২৫ মার্চের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৫ Read more

বিশ্বজুড়ে ১০ উচ্চ বেতনের পেশায় নারীদের প্রাধান্য বেশি
বিশ্বজুড়ে ১০ উচ্চ বেতনের পেশায় নারীদের প্রাধান্য বেশি

বিশ্বজুড়ে উচ্চ বেতনের এবং দ্রুত সম্প্রসারণশীল বেশ কিছু পেশায় নারীদের অংশগ্রহণ এখন উল্লেখযোগ্যভাবে বেশি।সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য Read more

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধে যাওয়ার অন্যতম প্রধান অজুহাতের সরাসরি বিরোধিতা করেছেন দেশটির দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। বুধবার (১৮ Read more

আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ
আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শরাফু-আসিফের Read more

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন
নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) সচিব আখতার হোসেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন