শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান নয়ন আর নেই। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টায় তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজ (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ তাঁর নিজ জেলা বগুড়া নিয়ে যাওয়া হয় এবং সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।ড. নয়নের সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, ‘তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে গেলেন। স্যার অমায়িক একজন শিক্ষক ছিলেন, তাঁর কথাবার্তা অনেক সুন্দর ছিল। তাঁর মৃত্যুতে শেকৃবি এক মেধাবী শিক্ষক ও গবেষককে হারালো।’ড. মোঃ হাফিজুর রহমান নয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ অধ্যাপক পদে উন্নীত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি বায়োকেমিস্ট্রি এবং কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন ও কৃষি গবেষণা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন, ‘নয়ন আমার সরাসরি ছাত্র ও সহকর্মী ছিলেন। আমরা সকলে শোকাহত। ভবিষ্যতে যদি তার বাচ্চা এবং পরিবারের কোনো সহযোগিতা লাগে তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে।’এছাড়া শিক্ষক সমিতি এবং বিভিন্ন ছাত্র সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।গত ৩রা আগস্ট ড. হাফিজুর রহমান নয়ন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘জীবনে চলার পথে আমার কথায় বা আচরণে কেউ কখনো কষ্ট পেয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার জন্য মহান আল্লাহর কাছে দুয়া করবেন যেন তিনি আমার জীবনের সকল ভুল ত্রুটি মাফ করে দেন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে রাতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহে রাতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে মাঠ থেকে মো. আলী নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার Read more

দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় থামছেই না অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য। উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ভেকু ও ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমি Read more

প্রথম পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করল উ. কোরিয়া
প্রথম পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করল উ. কোরিয়া

প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিনের নতুন একটি ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এসব ছবিতে দেখা Read more

গুমের ঘটনায় প্রধান ভূমিকা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির
গুমের ঘটনায় প্রধান ভূমিকা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির

দেশে সংঘটিত বেশিরভাগ গুমের পেছনে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) Read more

চাকসু নির্বাচনে জিতলেন ডাকসু ভিপির ছোট ভাই আয়াজ
চাকসু নির্বাচনে জিতলেন ডাকসু ভিপির ছোট ভাই আয়াজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে ইসলামী শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় Read more

রংপুরে ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক
রংপুরে ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক

রংপুরের তারাগঞ্জে জুহি নামের ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় নিহত শিশুর মা তুলশী রানীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন