রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গা নামক স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে মরদেহ উদ্ধার হয়। নিহত যুবক বাবু (২৩) উপজেলার সয়ার ইউনিয়নের চালচারলিয়া বুড়িরহাট এলাকার শফিকুল ইসলামের ছেলে।নিহতের পরিবার জানায়, সোমবার (২৮ জুলাই) রাতে বাবু তার বাবার ভ্যান নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে গভীর রাত পর্যন্ত তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গা এলাকায় পুকুরপাড়ে একটি মরদেহ পড়ে আছে। পরে নিহতের বাবা শফিকুল ইসলাম সেখানে গিয়ে মরদেহটি তার ছেলে বাবুর বলে শনাক্ত করেন।স্থানীয়রা ধারণা করছেন, দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাবুকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।এ ঘটনা সম্পর্কে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, ‘অবস্থা ভালো নয়’
লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, ‘অবস্থা ভালো নয়’

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। রোববার (২৮ Read more

আইএলটি-২০ হবে সৌদিতে, থাকবে সৌদি ক্রিকেটার
আইএলটি-২০ হবে সৌদিতে, থাকবে সৌদি ক্রিকেটার

ফুটবলে দু’হাত ভরে তেলের টাকা ঢালছে সৌদি আরব। ক্রিকেটের বাজারেও প্রবেশ করেছে সৌদি। তবে এতোদিন তা দেশটির ক্রিকেট উন্নয়নে তেমন Read more

তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু
তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের আব্দুল মান্নান (৫৩) নামের এক পাকিস্তানি সাথীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার Read more

পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা
পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে পাথরঘাটা পৌরসভার গোল চত্বর এলাকায় যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে।শনিবার (৩ আগস্ট) Read more

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম

গ্রীষ্মকালে তীব্র রোদ, তাপ, ধুলা এবং ঘামের কারণে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে ব্রণ, রোদে পোড়া, ফুসকুড়ি Read more

ন্যাটোকে হারানো অসম্ভব, কেউ আক্রমণের সাহস করবে না: মার্ক রুটে
ন্যাটোকে হারানো অসম্ভব, কেউ আক্রমণের সাহস করবে না: মার্ক রুটে

সামরিক জোট ন্যাটোকে হারানো অসম্ভব বলে মন্তব্য করেছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। তার দাবি, জোটের ঐক্য ও সম্মিলিত শক্তিই একে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন