চট্টগ্রামের ফটিকছড়িতে মাটিচাপা পড়ে মো. আরিফ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের বালুখালী চামাঘোনা এলাকার সিরাজের টিলায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামের মো. ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দাঁতমারা ইউনিয়ন বিএনপি নেতা মামুনুর রশীদ ওরফে ‘পোল্ট্রি মামুন’-এর নেতৃত্বে গত কয়েকদিন ধরে চামাঘোনা মসজিদের পশ্চিম পাশে জনৈক সিরাজের দখলীয় সরকারি খাস টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে পাচার করা হচ্ছিল। রোববার সন্ধ্যায় ডাম্প ট্রাক দিয়ে মাটি কাটার সময় টিলার ওপরের একটি গাছসহ বড় একটি অংশ ভেঙে আরিফের ওপর পড়ে। এতে আরিফ মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।অভিযোগের বিষয়ে দাঁতমারা ইউনিয়ন বিএনপি নেতা মামুনুর রশীদ ওরফে ‘পোল্ট্রি মামুন’কে একাধিকবার ফোন দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি থানায় আনা সম্ভব হয়নি। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করেছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারও নেই: দুদু
ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারও নেই: দুদু

নির্বাচন ঠেকানোর মতো সাহস কারো নেই। তবে এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এটা এখন আমরা দাবি করছি। কিন্তু Read more

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ দিনের সরকারি সফরে নিজভূমি পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সফরে বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের Read more

সেভিয়ার কাছে ধরাশায়ী বার্সেলোনা
সেভিয়ার কাছে ধরাশায়ী বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার কাছে সুযোগ ছিল রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষে ওঠার। কিন্তু সেই সুযোগ নষ্ট করেছে হ্যান্সি ফ্লিকের Read more

‘দুপুরে খাবার খেতে বাড়িতে যেতে পারবেন না কর্মকর্তা-কর্মচারী’
‘দুপুরে খাবার খেতে বাড়িতে যেতে পারবেন না কর্মকর্তা-কর্মচারী’

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরে বাড়িতে গিয়ে খাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। সেই সাথে অফিসের নিরাপত্তার Read more

দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী
দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, Read more

যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে বেরোবির পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ
যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে বেরোবির পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ

যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলাম (জীবন) পদত্যাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন