বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয়দের বাধাঁ উপেক্ষা করে ব্রীজের উপর গাছ উঠিয়ে আয়রন ব্রীজ ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে গাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই আয়রন ব্রীজ ভেঙ্গে যাওয়ায় স্থানীয়দের চলাচলে দুভোর্গ হচ্ছে।স্থানীয়রা এঘটনা উপজেলা প্রশাসনকে জানালে তারা প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের উত্তর বারপাইকা (হাওলা) গ্রামে তিন শতাধিক পরিবারের সহস্রাধিক লোক চলাচলের জন্য ইউনিয়ন পরিষদেও অর্থায়নে ৮বছর পূর্বে একটি আয়ন ব্রীজ নির্মাণ করা হয়েছিল।ওই ব্রীজ দিয়ে ২৩ অক্টোবর বিকেলে উপজেলার নগরবাড়ি গ্রামের আ.আজিজ খানের ছেলে গাছ ব্যবসায়ী লোকমান খান ট্রলিতে করে বড় আকারের গাছ পারাপারের সময় স্থানীয়রা বাধাঁ দেন।স্থানীয়দের বাধাঁ উপেক্ষা করে আয়রন ব্রীজ দিয়ে গাছসহ ট্রলি পারাপারের সময় ব্রীজটি মাঝখানে ঢালাই ভেঙ্গে ডেবে যায়। ভেঙ্গে ডেবে যাওয়া ব্রীজ দিয়ে স্থানীয় লোকজনের বর্তমানে চলাচলে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে।পারাপারের সময় সবচেয়ে বেশী দুর্ভোগে পরতে হচ্ছে শিশু শিক্ষার্থী ও বয়স্ক লোকজনের। ভেঙ্গে যাওয়া ব্রীজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প কোন চলাচলের পথ না থাকায় জীবনের ঝুকি নিয়ে ওই ব্রীজ দিয়ে বাধ্য হয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের।স্থানীয় লিখিল হালদার জানান, আমরা নিষেদ করার পরেও গাছ ব্যবসায়ী লোকমান খান লোকজন নিয়ে জোরপূর্বক ব্রীজের উপর দিয়ে গাছ বোঝাই ট্রলি নিয়ে ব্রীজটি ভেঙ্গে ফেলেছে। বর্তমানে আমাদের চলাচলে দুর্ভোগ হচ্ছে। এব্যাপারে গাছ ব্যবসায়ী লোকমান খান বলেন, গাছ পারাপারের সময় আমি ছিলাম না। আমার গাছ কাটার শ্রমিকরা এই কাজ করছে। আমি ওই ভাঙ্গা স্থানে চলাচলের জন্য সোমবার ব্যবস্থা করে দিবো।এব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবতী বলেন, আয়রন ব্রীজ ভেঙ্গে যাওয়ার ঘটনা আমি শুনেছি। সরেজমিন গিয়ে দেখে ওই স্থানে ব্রীজ নির্মানের ব্যবস্থা করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখিপুরে অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সখিপুরে অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন আনু সরকারের গ্রামে শাহজালাল সরদারের বাসায় অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলেছিল ফরিদ গাজী (৩০)। Read more

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন লি জে-মিয়ং
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন লি জে-মিয়ং

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লি জে-মিয়ং। দীর্ঘ রাজনৈতিক বিশৃঙ্খলার পর গতকালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বিরোধী এই Read more

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার কয়েক ঘণ্টার আকাশযুদ্ধ নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি Read more

ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি. এম সাহাবউদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। এ Read more

ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়
ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত, শিগগিরই তা চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।বুধবার (০৪ Read more

লোহিত সাগরে জাহাজে হামলা, গোলাগুলি চলছে
লোহিত সাগরে জাহাজে হামলা, গোলাগুলি চলছে

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলা হয়েছে। ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি (ইউকেএমটিও) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন