পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে সোমবারের এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন সেনা কর্মকর্তাও রয়েছেন।মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রতিরক্ষা বাহিনী (টিএনআই) নিশ্চিত করে বলেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জাভা প্রদেশের গারুত জেলার সাগারা গ্রামে বিস্ফোরণটি ঘটে। এ সময় সেনাবাহিনী পুরনো ও অকার্যকর গোলাবারুদ ধ্বংস করছিল।টিএনআই-এর তথ্য অফিসের প্রধান মেজর জেনারেল ক্রিস্টোমেই সিয়ানতুরি জানান, ময়নাতদন্ত ও অন্যান্য প্রস্তুতির জন্য লাশগুলো উদ্ধার করে পামেউংপেউক আঞ্চলিক হাসপাতাল নেওয়া হয়েছে।তিনি আরও জানান, ‘ঘটনাস্থল সুরক্ষিত করা এবং দ্বিতীয় কোনো বিস্ফোরণের আশঙ্কা দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্ফোরণের কারণ বিস্তারিতভাবে তদন্ত করে জানানো হবে’।ইন্দোনেশীয় প্রতিরক্ষা বাহিনী জানায়, বিস্ফোরণে নিহত চারজন সেনা হলেন:১। কর্নেল অ্যান্টোনিয়াস হারমাওয়ান;২। মেজর আন্দা রোহান্দা;৩। সেকেন্ড করপোরাল ইরি দ্বি প্রিয়ামবোডো; ও৪। ফার্স্ট প্রাইভেট আফ্রিও সেতিয়াওয়ান।নিহতদের মধ্যে অন্য ৯ জন ছিলেন স্থানীয় বেসামরিক নাগরিক। তাদের মধ্যে- পাঁচ জনের নাম জানা গেছে। তারা হলেন- আগুস বিন কাসমিন, পিয়ান বিন ওবুর, ইইউস ইবিং বিন ইনোন, আনোয়ার বিন ইনোন, ইইউস রিজাল বিন সাইফুল্লাহ। বাকি চার জনের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।প্রতিরক্ষা বাহিনী জানায়, ঘটনাস্থলটি গারুত জেলার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার আওতাভুক্ত এলাকা। এখানেই মূলত নিয়মিত পুরনো গোলাবারুদ ধ্বংস করা হয়। এদিনই গোলাবারুদগুলো ইন্দোনেশীয় সেনাবাহিনীর পুসপালাদের গোলাবারুদ ডিপো নং ৩ থেকে আনা হয়েছিল। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিগগিরই কার্যকর হচ্ছে ফ্রান্স-ব্রিটেনের নতুন অভিবাসন চুক্তি
শিগগিরই কার্যকর হচ্ছে ফ্রান্স-ব্রিটেনের নতুন অভিবাসন চুক্তি

চলতি বছরের জুলাইয়ের শুরুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া নতুন দ্বিপাক্ষিক চুক্তি শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এই Read more

নিরাপত্তায় অসামান্য অবদান রেখে চলছে কোস্ট গার্ড
নিরাপত্তায় অসামান্য অবদান রেখে চলছে কোস্ট গার্ড

প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ সম্পদ সংরক্ষণ, মৎস্যসম্পদ রক্ষা Read more

উলিপুরে বজ্রপা‌তে গৃহবধূর মৃত্যু
উলিপুরে বজ্রপা‌তে গৃহবধূর মৃত্যু

কু‌ড়িগ্রামের উলিপু‌রে গরু আনতে গি‌য়ে আক‌স্মিক বজ্রপাতে চামে‌লি রাণী (৪০) না‌মের এক গৃহবধুর মৃত্যু হয়ে‌ছে। শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দি‌কে Read more

যুদ্ধবিরতিতে রাজি দখলদার ইসরায়েল, ২০ দফা প্রস্তাব প্রকাশ ট্রাম্পের
যুদ্ধবিরতিতে রাজি দখলদার ইসরায়েল, ২০ দফা প্রস্তাব প্রকাশ ট্রাম্পের

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ Read more

আজ ২০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

কালিয়ায় নিখোঁজ শিশু আরিয়ার সন্ধান মেলেনি
কালিয়ায় নিখোঁজ শিশু আরিয়ার সন্ধান মেলেনি

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে শিশু আরিয়া (৮) নিখোঁজ হয়েছে। নিখোঁজের প্রায় ৪৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন