সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ পুড়িয়া হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য সহ তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলো, বরগুনা জেলা সদরের বড় লবনগোলা এলাকার মো: শাহজাহানের ছেলে ও সিদ্ধিরগঞ্জের মৌচাক সেবা ফার্মেসী এলাকার ভাড়াটিয়া মো: গোলাম মোস্তফা স্বপন (৪২), সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মৃত রহিম বাদশার মেয়ে মোছা: রুমি (৩৫) ও একই এলাকার মৃত হাশেমের মেয়ে মোছা: রাবিয়া বেগম (৫০) এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শরিয়তপুর এলাকার মো: আব্দুল হক মিয়ার ছেলে, সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার ভাড়াটিয়া আব্দুল করিম (২৮) ও সিদ্ধিরগঞ্জের গোদনাইল চিত্তরঞ্জন এলাকার মৃত আব্দুল মান্নান খলিফার ছেলে মো: জসিম (৫০)।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) ওয়ালি উল্লাহ সঙ্গীয় ফোর্স মৌচাক বাস স্ট্যান্ড (ঢাকা ইনকামিং) ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: গোলাম মোস্তফা স্বপন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। একই দিন রাত পৌনে ৮টায় সিদ্ধিরগঞ্জের বাঘমারা তিন রাস্তা মোড় এলাকায় বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোছা: রুমি ও মোছা: রাবিয়া বেগমকে গ্রেফতার করা হয়। অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৭টায় উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ী রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পুড়িয়া হেরোইনসহ মো: আব্দুল করিম ও মো: জসিম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের শেষে আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাদ জুমা বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
বাদ জুমা বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে গণসংবর্ধনা শেষেই মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে Read more

ইন্তেকাল করেছেন সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী
ইন্তেকাল করেছেন সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী

পুলিশের সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (১ মে) পুলিশের এআইজি Read more

অবসরের ঘোষণা মেসির আরেক সতীর্থের
অবসরের ঘোষণা মেসির আরেক সতীর্থের

দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের পর অবসরের ঘোষণা দিলেন স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা ফুল-ব্যাক জর্দি আলবা। ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুম Read more

টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার
টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির মধ্য থেকে এক যুবকের Read more

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ১৩৪ জন আটক
মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ১৩৪ জন আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (IDM) কুয়ালালামপুর শহরের একটি শপিং মলে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে ২৬ বাংলাদেশিসহ ১৪৩ জন অবৈধ অভিবাসী আটক Read more

ফরিদপুরে জলাতঙ্কে মারা গেল মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি
ফরিদপুরে জলাতঙ্কে মারা গেল মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি

ফরিদপুরের বোয়ালমারীতে কয়েকজন মানুষকে কামড়িয়ে আহত করা একটি পাগলা ঘোড়া অবশেষে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন