কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মনোনয়ন বঞ্চিত হওয়ায় তাঁর সমর্থকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তাঁরা কেন্দ্র ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানান।বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনভর উলিপুর পৌর শহরের পেট্রলপাম্প সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।পরে বিকেলে বিক্ষোভ শেষে এক সংবাদ সম্মেলনে জেলা কৃষক দলের সদস্য ওবায়দুল হক বলেন, “কুড়িগ্রাম-৩ আসনে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনগণের আশার প্রতিফলন ঘটেনি। ১৭ বছরের পরীক্ষিত, নির্যাতিত ও কারাবন্দি নেতা আব্দুল খালেকের পরিবর্তে আওয়ামী লীগের সঙ্গে আতাত করা, আন্দোলনবিমুখ ব্যক্তিকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে—যাকে উলিপুরের জনগণ ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে।”তিনি আরও বলেন, “উলিপুরের মানুষের প্রত্যাশা—এই আসনে বিএনপির এমপি প্রার্থী হবেন আব্দুল খালেক। তিনি কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল এবং বর্তমানে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে, এবং তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৪৫ দিন কারাভোগ করেন। ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনের পুরো সময় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রংপুর বিভাগে সক্রিয়ভাবে কাজ করেছেন।”তিনি অভিযোগ করেন, “বর্তমানে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তিনি জেলা বিএনপির সভাপতি হলেও একটি রাজনৈতিক মামলাতেও জড়িত ছিলেন না। আমরা অবিলম্বে তাসভীর উল ইসলামের পরিবর্তে আব্দুল খালেককে উলিপুরের বিএনপির প্রার্থী করার দাবি জানাচ্ছি। আশা করি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”সংবাদ সম্মেলনে আব্দুল খালেকের প্রায় শতাধিক অনুসারী উপস্থিত ছিলেন।এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী মিয়া বলেন, “যারা প্রার্থী পরিবর্তনের দাবি করছে, তারা বিএনপির কেউ নয়—তারা ষড়যন্ত্রকারী। অন্য দলের প্রার্থীদের সুবিধা করে দিতেই এমন কর্মকাণ্ড করছে। উলিপুরের সর্বস্তরের মানুষ তাসভীর উল ইসলামকে প্রার্থী হিসেবে চেয়েছে। দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্র ঘোষিত প্রার্থী তাসভীর উল ইসলামের সাথেই আছেন।”তিনি আরও বলেন,“তাসভীর উল ইসলামকে প্রার্থী ঘোষণার জন্য আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞ।”উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।সুজন মহন্ত/এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, ৪৫ বছরেও আবেদন
নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, ৪৫ বছরেও আবেদন

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে ‘অফিসিয়ালস (এসও টু এসইও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে Read more

বরগুনায় ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগের সভাপতি
বরগুনায় ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগের সভাপতি

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান Read more

বাঘাইছড়িতে কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ
বাঘাইছড়িতে কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

বাঘাইছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা Read more

গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের
গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে Read more

ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু
ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু

ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর প্রাণহানি ঘটেছে। সোমবার (০৯ জুন) সকালে অফিস আওয়ারে এ ঘটনা ঘটে। সময় Read more

ঘুষ কেলেঙ্কারিতে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি-সহ ৬ জন প্রত্যাহার
ঘুষ কেলেঙ্কারিতে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি-সহ ৬ জন প্রত্যাহার

ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিপলু বড়ুয়াসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন