সৌদি প্রবাসী এক তরুণের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার আপন ভাই ও এক প্রতিবেশী। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন।শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।জানা যায়, গত এক বছর আগে সৌদি আরবে মারা যান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা প্রবাসী রুবেল। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ শনিবার সকালে ঢাকায় পৌঁছায়। পরে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে করে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বিকেল নাগাদ চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় পৌঁছলে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি ১৪ চাকার লরি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন রুবেলের বড় ভাই বাবুল (৩২) ও প্রতিবেশী ওসমান মিয়া (৪০)। গুরুতর আহত অবস্থায় মহাসড়কের ওপর ছিটকে পড়েন আরেক প্রতিবেশী বশির মিয়া (৩০)। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত বশির মিয়াকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।নিহত ও আহত সবাই চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা।মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়রা জানিয়েছেন, লাশবাহী গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।’ তিনি আরও জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ উপজেলায় পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ
নিজ উপজেলায় পরীক্ষার কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

মাদারীপুরের কালকিনি উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টার দিকে Read more

বোমা হামলার হুমকিতে কানাডার ছয়টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ব্যাহত
বোমা হামলার হুমকিতে কানাডার ছয়টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ব্যাহত

কানাডার রাজধানী ওটাওয়াসহ ছয়টি বড় শহরের বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এ ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা Read more

বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া
বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে Read more

নোয়াখালী-০১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ব্যারিস্টার ওমর ফারুক
নোয়াখালী-০১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ব্যারিস্টার ওমর ফারুক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর গুরুত্বপূর্ণ আসন 'নোয়াখালী-০১ চাটখিল সোনাইমুড়ি' আসনটিতে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী Read more

শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি
শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড কোম্পানির ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্লান্টের ভেতরে নিরাপত্তা কর্মীদের হাত-পা Read more

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস পড়ে নিহত ৩
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস পড়ে নিহত ৩

দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটাল প্রদেশের টোঙ্গাতের মেইডস্টোন এলাকায় সেতু থেকে একটি মিনিবাস পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন