ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ঘোষণা দিয়েছেন যে দেশটি গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস ড্যাম (জিইআরডি)-এর নির্মাণ কাজ সম্পন্ন করেছে। নীল নদের ওপর নির্মিত এই বাঁধটি আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প, যা ইথিওপিয়ার জন্য গর্বের বিষয় হলেও মিশর ও সুদানের জন্য হুমকিস্বরূপ।মিশর নীল নদের পানির ৯৭% এর উপর নির্ভরশীল। তাদের দাবি, বাঁধের কারণে পানির প্রবাহ ২% কমলেই ২ লক্ষ একর কৃষিজমি পানিশূন্য হয়ে যাবে। এদিকে, সুদানও একই উদ্বেগ প্রকাশ করেছে। গত সপ্তাহে মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এবং সুদানের জেনারেল আল-বুরহান এক বৈঠকে ‘ব্লু নাইল অববাহিতে কোনো একতরফা পদক্ষেপ মানবেন না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন।এর আগে, ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মিশর বাঁধটি ‘উড়িয়ে দেয়ার’ হুমকি দিয়েছে। গত এক দশক ধরে আলোচনা ব্যর্থ হয়েছে। ইথিওপিয়া ইতিমধ্যে জলাধার পূরণ শুরু করায় মিশর-সুদানের ক্ষোভ বাড়ছে।ইথিওপিয়া চায় ‘সহযোগিতামূলক সমাধান’, কিন্তু পূর্বের আলোচনাগুলো ফলপ্রসূ হয়নি। বাঁধটি যদি ইথিওপিয়ার শক্তি খাতে বিপ্লব আনে, তবে মিশর-সুদানের জন্য পানির সংকট গভীর হতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ‘পানির যুদ্ধ’ এড়াতে আঞ্চলিক চুক্তি বেশ জরুরি ও অনিবার্য। সূত্র: বিবিসি নিউজ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। শুক্রবার (২৩ Read more

সৌদিতে হজের জন্য পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি
সৌদিতে হজের জন্য পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি

পবিত্র হজ পালন করতে সারা সারা বিশ্ব থেকে ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। আগামী মাসে অনুষ্ঠিত Read more

ভারতে ফের মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ
ভারতে ফের মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। তিনি দেশটির একটি বেসরকারি মেডিক্যাল কলেজের Read more

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুম‌কি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুম‌কি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা Read more

পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদরাসার শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) এর বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন