জুলাই-আগস্ট বিপ্লবে যদি আমরা সামনে না থাকতাম, একজন আলেমকে বের করেন তো দুইজন না। ইসলামী আন্দোলনের আলেম ব্যতীত নেতা ব্যতীত একজন আলেম দেখান তো, দুইজনের দরকার নাই। একজনের ছবি দেখান তো? কী করতেন, কী বলতেন বলেন। আজ আপনাদের মুখ কোথায় থাকত? আজ বহুত বড় বড় কথা বলছেন, বহুত বড় বড় দাবি করছেন। আপনাদের পায়ের নিচে মাটিই থাকত না, সব সরে যেত। আজকে যাদের কারণে মুখ উঁচু করে হাঁটছেন, গৌরব করছেন। আপনি জানেন কি, ছাত্র আন্দোলনের ছেলেরা কিভাবে মাঠে নামার জন্য চেষ্টা করছে? আপনি জানেন, আমি কত মাদ্রাসায় আমাদের ছেলেকে পাঠিয়েছি। কিভাবে কি করেছি। একটা মাস পর্যন্ত আমাদের ঘুম ছিল না, খাওয়া ছিল না। আন্দোলন শুরু হয়েছে পহেলা জুলাই আর আমরা ঘোষণা দিয়েছি ৫ই জুলাই। যখন কেউ জানতই না, তখন আমরা আন্দোলন শুরু করেছি। আর আমাদেরকে ফ্যাসিজমের দোসর বানান। বলেন, বলতে থাকেন, আল্লাহ দেখছেন।শনিবার বিকালে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় ওলামা মাশায়খে আইম্মা পরিষদ আয়োজিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (শায়েখ চরমোনাই) এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি আরো বলেন, “আমার কথা হলো, আমার থেকে নতুন কিছু জানার দরকার নেই, শুধু কোরআন-হাদিসে যা আছে, তাই আমল করুন।”জাতীয় ওলামা মাশায়খে আইম্মা পরিষদের উদ্যোগে বেলকুচি শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে ওলামা সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সামাদ প্রমুখ। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
মগবাজার রেলক্রসিং এড়িয়ে চলার পরামর্শ

মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলমান থাকায় সংলগ্ন সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার Read more

লালমনিরহাটে নবীজিকে কটুক্তির অভিযোগে বাবা-ছেলে আটক
লালমনিরহাটে নবীজিকে কটুক্তির অভিযোগে বাবা-ছেলে আটক

লালমনিরহাটের শহরের সেনুন ব্যবসায়ী, হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করায় বাবা-ছেলেকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় Read more

চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(৬ জুুন) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা Read more

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। Read more

বিএনপির অফিসে ককটেল নিক্ষেপ, ইউপি চেয়ারম্যানসহ ২১৯ জনের নামে মামলা
বিএনপির অফিসে ককটেল নিক্ষেপ, ইউপি চেয়ারম্যানসহ ২১৯ জনের নামে মামলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির একটি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে। মামলায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম Read more

সিরাজদিখানে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু
সিরাজদিখানে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী মারা গেছেন। তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন