সৌদিতে বসবাসরত বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার। মূলত রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় এ সুযোগ মেলে, যা ‘সৌদি গ্রিনকার্ড’ নামেও পরিচিত। এই প্রোগ্রামের আওতায় বিদেশি নাগরিকরা কোনো স্থানীয় স্পন্সর বা কফিল ছাড়াই দেশটিতে বসবাস, কাজ এবং ব্যবসার সুযোগ পান। দেশটির ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এই উদ্যোগ সম্প্রতি নেওয়া হয়েছে, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং বিদেশি মেধা ও বিনিয়োগকে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি করা যার মূল লক্ষ্য।এই প্রোগ্রামের সুবিধাগুলো কী কী?যদি আপনি এ রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় যান তাহলে আপনি পাবেন:* পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ।* নিজস্ব ব্যবসা শুরু করা বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা।* সৌদিতে সম্পত্তি কেনা ও তার মালিকানা লাভের সুযোগ (তবে মক্কা, মদিনা ও সীমান্ত এলাকার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না)।* নিজ দেশ থেকে অবাধে আসা-যাওয়ার সুবিধা।* স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ।এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায়—স্থায়ী রেসিডেন্সি: এর জন্য এককালীন আপনাকে ৮ লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে, যা বাংলাদেশি অর্থে প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকার সমান। এই রেসিডেন্সির মেয়াদ আজীবন বৈধ থাকবে।নবায়নযোগ্য রেসিডেন্সি: এর জন্য প্রতি বছর ১ লাখ সৌদি রিয়াল দিতে হবে, যা বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ লাখ টাকার সমান। এটি প্রতিবছর নবায়ন করা যাবে।কারা আবেদন করতে পারবেন?আবেদনের জন্য আপনার নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে—* বয়স ২১ বছরের বেশি হতে হবে।* নিজ দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে।* শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না।* বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে।* আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে হবে।কীভাবে আবেদন করবেন?আবেদনের প্রক্রিয়াটি খুবই সহজ:* প্রথমে পিআর.গভ.এসএ (pr.gov.sa) এই অফিসিয়াল ওয়েবসাইটে যান।* সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন ফর্মটি পূরণ করুন।* প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট) আপলোড করুন।* অনলাইনেই নির্ধারিত ফি জমা দিন।* আবেদনের অনুমোদন পেতে ১ থেকে ৩ মাস সময় লাগতে পারে।উল্লেখ্য যে, আপনি রেসিডেন্সি পেলেও আপনার সন্তানেরা স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি পাবে না। মক্কা, মদিনা এবং সীমান্ত অঞ্চলের মধ্যে কোনো সম্পত্তি ক্রয় করতে পারবে না। নবায়নযোগ্য রেসিডেন্সি সময়মতো নবায়ন করতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে সরকারি রাস্তার পাশের গাছ নিধন, কাটা হলো ২৫টি গাছ
চাঁদপুরে সরকারি রাস্তার পাশের গাছ নিধন, কাটা হলো ২৫টি গাছ

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সরকারি রাস্তার পাশের মেহগনি ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২৫টি সরকারি Read more

সিরাজদিখানে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু
সিরাজদিখানে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তরিকুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার ছোট Read more

ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ জয় করছে রাশিয়া: পুতিন
ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ জয় করছে রাশিয়া: পুতিন

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী একটি ‘ন্যায়সঙ্গত Read more

বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল
বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার লেনদেনের সময় আন্তর্জাতিক বাজারে Read more

ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো
ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া Read more

৫৭৯ কোটি রুপিতে ভারতের জার্সি স্পন্সর পেল অ্যাপোলো টায়ার
৫৭৯ কোটি রুপিতে ভারতের জার্সি স্পন্সর পেল অ্যাপোলো টায়ার

সব গুঞ্জন আর জল্পনা-কল্পনা শেষে অবশেষে নতুন কিট স্পন্সরশিপ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তিন বছরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন