ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত কুকুরটিকে আটক বা অপসারণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।রবিবার (১৮ জানুয়ারি) সকালে সদরপুর ইউনিয়নের বাইশরশি, সতেররশি ও নয়রশি গ্রামসহ আশপাশের এলাকায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে একটি পাগলা কুকুর হঠাৎ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। এতে একে একে ৯ জন কামড়ের শিকার হন। কুকুরটির আক্রমণে কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সালাউদ্দিন জানান, সকালে ৯ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হচ্ছে।এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার জানান, পাগলা কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি
মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম গণহত্যার দায়ে গুজরাটের কসাই উপাধি পেয়েছেন বহু আগেই।এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সমালোচনা ও Read more

জীবননগরে মুখী কচু চাষ করে পুঁজি হারানোর শঙ্কায় চাষিরা
জীবননগরে মুখী কচু চাষ করে পুঁজি হারানোর শঙ্কায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে অধিক লাভের আশায় মুখী কচু চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে চাষিদের। ব্যয়বহুল এ চাষে কৃষকদের বিঘা প্রতি Read more

৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

দেশের দুই জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ জুলাই) Read more

২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত
২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত

আনুষ্ঠানিকভাবে ২০০ আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর ‘আরমি অ্যাভিয়েশন কোর’ এবং ৮০টি Read more

কিয়েভে ব্যাপক রুশ হামলা নিহত ৮, আহত ৮৮
কিয়েভে ব্যাপক রুশ হামলা নিহত ৮, আহত ৮৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোররাতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত আটজন নিহত ও ৮৮ জন Read more

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আদালতের রায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। যার ফলে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন